ভারতের আইসক্রিমের বাজারে এবার প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রবেশ করল রিলায়েন্স। মুকেশ আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কনজুমার প্রোডাক্টস শাখা নতুন আইসক্রিম ব্র্যান্ড ‘বম্বে ক্রিমারি’ নিয়ে অবতারণা করল ভারতের বাজারে। সবচেয়ে বেশি যা নজর কেড়েছে আইসক্রিমপ্রেমীদের, তা হল এই ভোগ্যপণ্যের দাম। এই নতুন ব্র্যান্ডের আইসক্রিমের দাম শুরু হচ্ছে মাত্র ১০ টাকা থেকে (Reliance Bombay Creamery)!
আরও পড়ুন:

প্রথম পর্যায়ে কেবলমাত্র ভারতের পশ্চিমদিকের রাজ্যগুলির বাজারেই এই আইসক্রিম পাওয়া যাবে। এরপর ধাপে ধাপে দেশের অন্যান্য প্রান্তেও তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ, শুধুমাত্র একটি নির্দিষ্ট অঞ্চলের বাজারে সীমাবদ্ধ না থেকে ভবিষ্যতে সারা দেশে নিজেদের আইসক্রিম পৌঁছে দেওয়াই রিলায়েন্সের লক্ষ্য।
বম্বে ক্রিমারির পণ্যের তালিকায় রয়েছে বিভিন্ন ধরনের আইসক্রিম। কাপ, কোন, টাব, বার এবং স্টিক—বিভিন্ন আকারেই পাওয়া যাবে আইসক্রিম। সংস্থার দাবি, আইসক্রিম তৈরিতে আসল দুধের সর বা ডেয়ারি ক্রিম ব্যবহার করা হয়েছে।
দামের দিক থেকে সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে তো বটেই, পাশাপাশি পণ্যের মানের উপরও জোর দেওয়া হয়েছে। অর্থাৎ, তুলনামূলক কম দামে এমন আইসক্রিম বাজারে আনার চেষ্টা করা হয়েছে, যা স্বাদ এবং উপকরণের দিক থেকেও ক্রেতাদের কাছে আকর্ষণীয় হবে। আইসক্রিম এমন খাবার, যা অনেক সময় ভাবনাচিন্তা ছাড়া হঠাৎ করেই কিনে ফেলেন ক্রেতা। ফলে পণ্যের দাম সাধারণ মানুষের সাধ্যের মধ্যে রাখা রীতিমতো গুরুত্বপূর্ণ এ ক্ষেত্রে।

রিলায়েন্সের প্রবেশের ফলে ভারতের প্রতিষ্ঠিত আইসক্রিম সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতা আরও বাড়তে পারে। আমুল, ভাদিলাল, মাদার ডেয়ারি, কোয়ালিটি ওয়ালস এবং অরুণ ইতিমধ্যেই পরিচিত নাম। পাশাপাশি ন্যাচারালস-এর মতো সংস্থারও নিজস্ব ক্রেতাগোষ্ঠী রয়েছে।
এর আগেই কোলার ক্ষেত্রে এমনটা করেছে রিলায়েন্স। ‘ক্যাম্পা’-র মতো নস্ট্যালজিক কোলা তারা নতুন করে ফিরিয়ে এনেছিল বাজারে। বম্বে ক্রিমারির ক্ষেত্রেও সে ছবি একই থাকে কি-না, তাই এখন দেখার বিষয়। ভারতের আইসক্রিমের বাজার গত কয়েক বছরে দ্রুত বেড়েছে। প্রায় ১৫ হাজার কোটি টাকার এই ইন্ডাস্ট্রিতে কি সত্যিই প্রতিষ্ঠিত হতে পারবে বম্বে ক্রিমারি?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হরমুজ এবার ট্রাম্প প্রণালী! ইরানের সঙ্গে উত্তেজনার মাঝেই গর্জন মার্কিন প্রেসিডেন্টের
-
কখনও জলে ডুবে, কখনও ঠায় শুয়ে, আচমকা কী হল ‘রামলালে’র?
-
বয়স ভাঁড়ানোর অপরাধে ‘বাংলা’র ক্রিকেটারকে দু’বছরের নির্বাসনে পাঠাল বোর্ড
-
পুজোর আগে বেহাল পিচ রাস্তা মেরামত, বিধায়কদের সঙ্গে বৈঠকে কী জানালেন পুর ইঞ্জিনিয়াররা?
-
প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিদেশে ত্রিশতরান! দক্ষিণ আফ্রিকায় ইতিহাস হৃদয়ের