গোলাপ বিনিময় দিয়ে শুরু হয়েছে প্রেমের সপ্তাহ। ‘প্রোপোজ ডে’র পর এবার পালা ‘চকোলেট ডে’র। হাজারও গুণ রয়েছে চকোলেটের। তবে হোয়াইটের তুলনায় ডার্ক চকোলেট অনেক বেশি কার্যকরী। বিশেষত পুরুষ শরীরে ম্যাজিকের মতো কাজ করে ডার্ক চকোলেট। বীর্যের কর্মক্ষমতা বাড়াতে নাকি জুড়ি মেলা ভার। কেন ডার্ক চকোলেট শরীরের জন্য উপকারী, জেনে নিন কী বলছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন:
ব্যস্ততার যুগে দুশ্চিন্তা যেন নিত্যসঙ্গী। আর তার ফলে শারীরিক নানা সমস্যা দেখা দেয়। বীর্যের কর্মক্ষমতা নষ্ট করে অত্যাধিক দুশ্চিন্তা। তার ফলে স্পার্ম ডিএনএ ক্ষতিগ্রস্ত হয়। বিশেষজ্ঞদের মতে, ডার্ক চকোলেট প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট এবং মাইক্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ। তার ফলে একটুকরো ডার্ক চকোলেট মুখে দিলেই দুশ্চিন্তা থেকে তৈরি হওয়া উদ্বেগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আর দুশ্চিন্তা না করলেই বীর্যের স্বাস্থ্যোন্নতি হবে।

শুধু তাই নয়, ডার্ক চকোলেটে থাকা কোকো। যা বীর্যের গুণগত মানোন্নয়নে সহায়তা করে। তাই প্রতিদিন নিয়মিত ডার্ক চকোলেট খাওয়া উচিত। বিশেষজ্ঞদের মতে, ডার্ক চকোলেট খাওয়ার ফলে স্থূলতার সম্ভাবনা নেই। তবে অত্যধিক মাত্রায় কখনওই কোনও কিছু খাওয়া উচিত নয়।

ডার্ক চকোলেটে থাকা মিনারেল আমাদের শক্তির জোগান দেয়। মানসিক দিক থেকে ইতিবাচক না হলে কখনই বীর্যের গুণগত মানোন্নয়ন সম্ভব নয়। তাই ডার্ক চকোলেটের যথেষ্ট কার্যকারিতা রয়েছে।

পুরুষ শরীরে টেস্টোটেরনের উৎপাদনের জন্য বড়সড় ভূমিকা রয়েছে জিঙ্কের। আর ডার্ক চকোলেটেই থাকে জিঙ্ক। তাই তাতে এক কামড় বসালেই হতে পারে বীর্য আরও ক্ষমতাশালী।
হরমোনের ভারসাম্য বজায়ে ম্যাগনেশিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডার্ক চকোলেটে রয়েছে ম্যাগনেশিয়াম। তাই পুরুষ শরীরের জন্য ডার্ক চকোলেট বেশ কার্যকরী।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, বীর্যের ক্ষমতা বৃদ্ধিতে দুশ্চিন্তা যতটা সম্ভব কম করুন। ধূমপান কিংবা মদ্যপান থেকে বিরত থাকুন। খাদ্যতালিকায় অবশ্যই থাকুক পুষ্টিকর খাবারদাবার আর ফল। আর সঙ্গে প্রতিদিন নিয়ম করে খান ২০-৩০ গ্রাম ডার্ক চকোলেট। তাতেই দেখবেন বদলে গিয়েছে আপনার জীবন।

আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাতের হাসপাতালে ৪ লক্ষের গয়না ভর্তি ব্যাগ লুট! তদন্তে নেমে চারপেয়ে ‘চোর’ ধরল পুলিশ, ভাইরাল ভিডিও
-
অধীরকে এড়িয়ে কংগ্রেসের পথে প্রাক্তন বিধায়ক! ‘রাজনীতি তো এখানেই করবেন’, হুঙ্কার মুর্শিদাবাদের ‘রবিনহুডে’র
-
যুগলবন্দিতে লঙ্কান ব্যাটারকে বোকা বানালেন পন্থ-সুথার, বাহবা দিচ্ছে নেটদুনিয়া
-
নিজের দোষেই হচ্ছেন একা? এই ৫ অভ্যাস থাকলে বদলান আজই, জানাচ্ছেন মনোবিদ
-
মহাকাল মন্দিরে যাওয়ার সময় ভয়াবহ দুর্ঘটনা! মৃত্যু জনপ্রিয় ইউটিউবার ও মায়ের