Biological age

হাঁটার গতিতেই ধরা পড়বে আপনার আসল বয়স, স্বাস্থ্যঝুঁকি!

আপনার হাঁটার গতি শুধু একটি অভ্যেস নয়, এটি আপনার শরীরের ভেতরের গল্প বলে। তাই মাঝে মাঝে নিজের গতি মাপুন। হয়তো বুঝতে পারবেন, আপনার শরীর আসলে কতটা তরুণ বা কোথায় একটু যত্ন দরকার। 

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২৬, ১৫:৫৮

options
link
হাঁটার গতিতেই ধরা পড়বে আপনার আসল বয়স, স্বাস্থ্যঝুঁকি!
শুধু হাঁটলেই হবে না, নজর থাকুক গতিতে। ছবি: সংগৃহীত

বয়স কেবল ক্যালেন্ডারের সংখ্যা নয়। আমরা সাধারণত বয়সের হিসেব করি জন্ম সাল, তারিখ দিয়ে। কিন্তু শরীরের ভেতরের অবস্থা, অর্থাৎ, বায়োলজিক্যাল বয়স, সবসময় সেই সংখ্যার সঙ্গে মেলে না। অবাক করার মতো হলেও সত্যি, আপনি কত দ্রুত হাঁটেন, সেটাই হতে পারে আপনার শরীরের ভেতরের প্রকৃত বয়সের একটি গুরুত্বপূর্ণ সূচক। শরীরের ভেতরের অবস্থা; হার্ট, মস্তিষ্ক, পেশির স্বাস্থ্য- মিলিয়ে তৈরি হয় বায়োলজিক্যাল বয়স। 

Advertisement

হাঁটার গতি: ভেতরের স্বাস্থ্য সংকেত
আপনি কত দ্রুত হাঁটছেন, তা শুধু ফিটনেস নয়, বরং শরীরের সামগ্রিক কার্যক্ষমতার প্রতিফলন। এটি আসলে মস্তিষ্ক, পেশি, স্নায়ু এবং হৃদ্‌যন্ত্র- সব কিছুর সমন্বিত কাজের ফল। তাই আপনার হাঁটার গতি ধীর হলে, তা শরীরের ভেতরের দুর্বলতা বা সমস্যার ইঙ্গিত দিতে পারে। এই বিষয়ে চিকিৎসাবিজ্ঞানে এখন হাঁটার গতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এটি থেকে হৃদ্‌স্বাস্থ্য, মস্তিষ্কের কার্যকারিতা, এমনকী ভবিষ্যতের ঝুঁকিরও আন্দাজ করা যায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
how fast you walk biological age gait test
ছবি: সংগৃহীত

১ মিনিট জোরে হাঁটা: সহজ কিন্তু কার্যকর
এই টেস্টটি করতে খুব বেশি কিছু লাগে না-

Advertisement
  • সমতল জায়গায় ৪ মিটার দূরত্ব ঠিক করুন
  • স্বাভাবিক গতিতে হাঁটুন
  • সময় মাপুন
  • গতির হিসাব করুন (মিটার/সেকেন্ড)

এটি খুব সাধারণ একটি পরীক্ষা হলেও, নিয়মিত বা নির্দিষ্ট সময় অন্তর করলে শরীরের পরিবর্তন সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়।

আপনার গতি কী বলছে?
হাঁটার গতি দিয়ে স্বাস্থ্যঝুঁকি বোঝা যায়-

  • ১.২ মিটার/সেকেন্ডের বেশি: শরীর সুস্থ, তেমন কোনও স্বাস্থ্য সমস্যা নেই
  • ১.০ – ১.২ মিটার/সেকেন্ড: তেমন কোনও সমস্যা না থাকলেও, স্বাস্থ্যের দিকে নজর দেওয়া দরকার।
  • ০.৮ – ১.০ মিটার/সেকেন্ড: স্বাস্থ্য নিয়ে বিশেষ সতর্কতা জরুরি
  • ০.৮ মিটার/সেকেন্ডের নিচে: আপনি উচ্চ ঝুঁকিতে রয়েছেন, দ্রুত চিকিৎসকের পরামর্শ প্রয়োজন
how fast you walk biological age gait test
ছবি: সংগৃহীত

বয়স বাড়লে গতি কেন কমে?
বয়সের সঙ্গে পেশির শক্তি কমে, স্নায়ুর প্রতিক্রিয়া ধীর হয়, ভারসাম্যও কিছুটা নষ্ট হয়। তাই হাঁটার গতি কমা স্বাভাবিক। কিন্তু খুব দ্রুত কমে গেলে সেটি শরীরের ভেতরের সমস্যার ইঙ্গিত হতে পারে।

বয়স অনুযায়ী গড় হাঁটার গতি
৪০ থেকে ৪৯ বছর
মহিলা: ১.৩৯ মিটার/সেকেন্ড
পুরুষ: ১.৪৩ মিটার/সেকেন্ড
৬০ থেকে ৬৯ বছর
মহিলা: ১.২৪ মিটার/সেকেন্ড
পুরুষ: ১.৪৩ মিটার/সেকেন্ড
৮০ থেকে ৮৯ বছর
মহিলা: ০.৯৪ মিটার/সেকেন্ড
পুরুষ: ০.৯৭ মিটার/সেকেন্ড

how fast you walk biological age gait test
ছবি: সংগৃহীত

কেন এই টেস্ট গুরুত্বপূর্ণ?
এই সহজ পরীক্ষাটি বিশেষ করে প্রবীণদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আস্তে হাঁটার গতি ভবিষ্যতে পড়ে যাওয়ার ঝুঁকি, পেশির দুর্বলতা বা স্নায়ুর সমস্যা সম্পর্কে আগাম সতর্কবার্তা দিতে পারে।

হাঁটার গতি কম হলে কী করবেন?
যদি আপনার হাঁটার গতি কম হয়, তাহলে কিছু পরিবর্তন আনতে পারেন। যেমন-

  • নিয়মিত হাঁটা ও শরীরচর্চা
  • পেশি শক্তিশালী করার ট্রেনিং
  • ব্যালান্স ও ফ্লেক্সিবিলিটি বাড়ানো
  • পুষ্টিকর খাদ্যাভ্যাস ও পর্যাপ্ত ঘুম

আপনার হাঁটার গতি শুধু একটি অভ্যেস নয়, এটি আপনার শরীরের ভেতরের গল্প বলে। তাই মাঝে মাঝে নিজের গতি মাপুন। হয়তো বুঝতে পারবেন, আপনার শরীর আসলে কতটা তরুণ বা কোথায় একটু যত্নের দরকার। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.