সুস্থ শরীর আর উজ্জ্বল ত্বকের রহস্য কোনও দামি প্রসাধনীতে নয়, বরং স্বাস্থ্যকর জীবনযাপনেই লুকিয়ে, এমনটাই বিশ্বাস বলি অভিনেত্রী নার্গিস ফাখরির (Nargis Fakhri)। তাই প্রতিদিনের খাদ্যাভ্যাসে পুষ্টিকর খাবারকে বিশেষ গুরুত্ব দেন তিনি। সম্প্রতি সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন তাঁর পছন্দের একটি সহজ অথচ পুষ্টিগুণে ভরপুর গ্রিন জুসের রেসিপি ( Homemade Green Juice Recipe )।
আরও পড়ুন:
একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সেলারি, পালং শাক, আদা, লেবু এবং জল দিয়ে কয়েক মিনিটেই তৈরি করে ফেলছেন এই স্বাস্থ্যকর পানীয়। ভিডিওর ক্যাপশনে নার্গিস লিখেছেন, ‘প্রতিটি গ্লাসের সঙ্গে আপনি নিজের শরীরকে আরও বেশি গুরুত্ব দিচ্ছেন।’
আরও পড়ুন:
অভিনেত্রীর কথায়, এই জুসে রয়েছে এমন সব উপাদান, যা তাঁকে সারাদিন সতেজ, প্রাণবন্ত ও চনমনে থাকতে সাহায্য করে। একই সঙ্গে প্রতিদিনের খাদ্যতালিকায় আরও বেশি সবুজ শাকসবজি যোগ করার এটিও একটি সহজ উপায়।

জুস তৈরির জন্য প্রথমে সেলারি, পালং শাক, আদা এবং জল ব্লেন্ড করে নেন তিনি। এরপর তাতে মিশিয়ে দেন টাটকা লেবুর রস। সেলারি একটি অত্যন্ত স্বাস্থ্যকর সবজি। আর পালং শাক শরীরের জন্য প্রয়োজনীয় নানা পুষ্টি জোগায়, লেবু ভিটামিন সি-এর ভালো উৎস হিসেবে পরিচিত, আর আদা হজম সহায়ক। তাই এই গ্রিন জুস যে পুষ্টিগুণে ভরপুুর, তার আর বলার অপেক্ষা রাখে না।
তবে নার্গিসের স্বাস্থ্যচর্চা শুধু এই গ্রিন জুসেই সীমাবদ্ধ নয়। স্বাস্থ্যকর ত্বক ও ফিট শরীর ধরে রাখতে নিয়মিত ঘুম, পর্যাপ্ত জলপান এবং সুষম খাদ্যের উপরই সবচেয়ে বেশি জোর দেন অভিনেত্রী। গত বছর অভিনেত্রী সোহা আলি খানের সঙ্গে এক আলোচনায় তিনি স্পষ্ট জানিয়েছিলেন, সুন্দর ত্বকের কোনও ‘কুইক ফিক্স’ নেই। বরং দীর্ঘদিন ধরে কিছু স্বাস্থ্যকর অভ্যাস মেনে চললেই তার সুফল মেলে।

নার্গিস জানান, তিনি প্রতিদিন প্রায় আট ঘণ্টা ঘুমোন, পর্যাপ্ত জল পান করেন এবং ভিটামিন ও খনিজসমৃদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করেন। এই ছোট ছোট অভ্যাসগুলিই তাঁর মতে সুস্থ শরীর ও উজ্জ্বল ত্বকের আসল ভিত্তি।
অভিনেত্রী আরও একটি ব্যক্তিগত অভ্যাসের সিক্রেট ফাঁস করেন। বছরে দু’বার তিনি টানা ন’দিনের ওয়াটার ফাস্টিং করেন। এই সময় কোনও খাবার খান না, শুধু জল পান করেন। তাঁর দাবি, এই উপবাসের পর শরীর ও ত্বকে পরিবর্তন চোখে পড়ে। তবে একই সঙ্গে তাঁর সতর্কবার্তা, এই পদ্ধতি অত্যন্ত কঠিন এবং সবার জন্য উপযুক্ত নয়। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া এমন উপবাস করার পরামর্শ তিনি কাউকেই দিতে নারাজ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ