সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’টি ইঞ্জেকশন নিলেই এইচআইভি বা এইডসের মতো অসুখ প্রতিহত করা যাবে। মারণ অসুখের চিকিৎসায় আশার কথা শোনালেন মার্কিন বিজ্ঞানীরা। ইয়েজটুগো ব্র্যান্ড নামের লেনাক্যাপাভির ড্রাগটি এইডসের ঝুঁকি ১০০ শতাংশ কমিয়ে দেবে বলে দাবি করেছেন তাঁরা। ইতিমধ্যেই আমেরিকার ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ (FDA) এইচআইভি-র চিকিৎসার জন্য ওষুধটিকে অনুমোদন দিয়েছে। শীঘ্রই সেটি আসতে চলেছে বাজারে।
এতদিন এসেছে বা এইচআইভি আক্রান্ত রোগীদের সুস্থ হয়ে ওঠার কোনও পথ ছিল না। এইচআইভি চিকিৎসার ক্ষেত্রে বহু বছরের অগ্রগতির পরও এখনও বছরে ১০ লক্ষেরও বেশি মানুষ নতুন করে আক্রান্ত হন। তবে ইয়েজটুগো রোগীদের পুরোপুরি এইডসমুক্ত করে দেবে, তা বলা যায় না এখনও। ওষুধটি ‘প্রি-এক্সপোজার প্রফিল্যাক্সিস’ বা সংক্রমণকে প্রতিরোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে। তিন পর্যায়ে মানুষের শরীরে ট্রায়ালের পরে গবেষকরা জানান, এই ওষুধের দু’টি ডোজ নিলেই প্রতিরোধ সম্ভব হবে। এইডস ইয়েজটুগো ব্র্যান্ড নামের লেনাক্যাপাভির ড্রাগটি এডসের ঝুঁকি ১০০ শতাংশ কমিয়ে দেবে বলে দাবি করেছেন তাঁরা। ইতিমধ্যেই আমেরিকার ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ এইচআইভি-র জন্য আবিষ্কৃত ওষুধটিকে অনুমোদন দিয়েছ।
বলা হচ্ছে, যাদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের বেশি এবং যাদের যৌন সংসর্গ থেকে এইচআইভি আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে, এমন কিশোর-কিশোরী ও প্রাপ্তবয়স্করা ইঞ্জেকশনটি নিতে পারবে। বিশেষজ্ঞদের মতে, এর দাম হতে পারে প্রায় ২১ লক্ষ টাকা। লিভারপুল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ অ্যান্ড্রু হিলের মতে, “ওষুধটি গণ উৎপাদনের মাধ্যমে মাত্র ২৫ ডলারে (প্রায় ২ হাজার টাকা) তৈরি করা সম্ভব।” এখন অপেক্ষা, কবে তা বাজারে আসবে এবং জনতার হাতে হাতে পৌঁছবে।
সর্বশেষ খবর
-
অ্যাকাউন্টে মাত্র ৩ টাকা, রাম মন্দিরে অনুদানের চেক ৪ কোটির! এবার ফাঁস নয়া কেলেঙ্কারি
-
ঝুলছে শুধুই দেওয়াল, জলের তলায় ক্লাসঘর! গঙ্গার রোষে বিপন্ন মালদহের একাধিক স্কুল
-
টানা বৃষ্টিতে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত বাঁকুড়ার ৩, ঘুমন্ত অবস্থায় করুণ পরিণতি!
-
৪০০ মিটার এক পায়ে লাফাতে লাফাতে স্কুলে, প্রশাসনের কাছে কী আর্জি ৭ বছরের খুদের? দেখুন ভিডিও
-
জলবায়ু ক্ষতিপূরণের দাবি করেও ব্যাকফুটে! দুর্যোগে দ্রুত পাশে দাঁড়ানোয় ভারতকে ধন্যবাদ নেপালের