সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি ডায়েট করছেন? রোগা হওয়ার তাড়নায় কি সামনে মশলাদার বা স্পাইসি খাবার থাকা সত্ত্বেও খেতে পারেন না? না কি জিভে জল এসে গেলেও শরীর খারাপ হওয়ার ভয়ে এড়িয়ে যান? তাই তো? না, আর ভয় পাওয়ার কোনও প্রয়োজন নেই৷ যাকে বলে একেবারে নো টেনশন! প্রতিদিন নিয়ম করে দেদারসে খান স্পাইসি খাবার৷
কেন জানেন? প্রতিদিন স্পাইসি খাবার খেলে নাকি অল্প বয়সে মৃত্যু হওয়ার ঝুঁকি প্রায় ১৪ শতাংশ কমে যায়! আর যাঁরা সপ্তাহে দুই কিংবা তিনদিন স্পাইসি খাবার খান, তাঁদেরই নাকি আগে প্রাণ যাওয়ার আশঙ্কা রয়েছে৷ আজ্ঞে হ্যাঁ, এমনটাই যে জানিয়েছেন চিনের অ্যাকাডেমি অফ মেডিক্যাল সায়েন্সের গবেষকরা৷ তাঁদের সাম্প্রতিক সমীক্ষাতে ওঠে এসেছে এই তথ্য৷ যাঁদের স্পাইসি খাবারের প্রতি ‘স্পেশাল’ নজর রয়েছে, তাঁদের জন্যই এই সুখবর গবেষকদের৷ একইসঙ্গে তাঁরা সতর্ক করেছেন, প্রতিদিন স্পাইসি খেলেও, তা যেন মাত্রা না ছাড়ায়৷ গবেষকরা সম্প্রতি প্রায় চার লক্ষ মানুষের উপর এই সমীক্ষা করেন৷ এমন বহু ব্যক্তি ছিলেন, যাঁদের পরিবারে ক্যানসার, হৃদরোগ, ডায়াবেটিস রোগের নজির রয়েছে৷
গবেষক দলের প্রধান নীতা ফোরৌহি জানিয়েছেন, স্পাইসি খাবার খেলেই যে অল্প বয়সেই মৃত্যু হবে, এ ধারণা পুরোপুরি ভুল৷ বরং প্রতিদিনই খাওয়া যেতে পারে স্পাইসি খাবার৷
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!