Fridge Noise Solution

ফ্রিজে ‘ঘড়ঘড়’ শব্দ? মেকানিক ডাকার আগে করুন এই ছোট্ট কাজ, নিমেষেই হবে মুশকিল আসান

গরমের পারদ চড়ার আগেই গৃহস্থের দুশ্চিন্তা বাড়তে দেখা যায়। কখনও ডিপ ফ্রিজে বরফের পাহাড়, তো কখনও আবার ফ্রিজ থেকে আসা বিটকেল ‘ঘড়ঘড়’ শব্দ। এই শব্দ শুনে অনেকেই ঘাবড়ে গিয়ে তড়িঘড়ি মেকানিক ডাকেন। কিন্তু পকেটের কড়ি খরচ করার আগে নিজে একটু চেষ্টা করে দেখুন! রইল সহজ ৪ কৌশল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১৬:৩৯

options
link
ফ্রিজে ‘ঘড়ঘড়’ শব্দ? মেকানিক ডাকার আগে করুন এই ছোট্ট কাজ, নিমেষেই হবে মুশকিল আসান
পকেটের কড়ি খরচ করার আগে এই ছোট্ট কাজটি করুন। প্রতীকী ছবি

গরমের পারদ চড়ার আগেই গৃহস্থের দুশ্চিন্তা বাড়তে দেখা যায়। কখনও ডিপ ফ্রিজে বরফের পাহাড়, তো কখনও আবার ফ্রিজ থেকে আসা বিটকেল ‘ঘড়ঘড়’ শব্দ। এই শব্দ শুনে অনেকেই ঘাবড়ে গিয়ে তড়িঘড়ি মেকানিক ডাকেন। কিন্তু পকেটের কড়ি খরচ করার আগে নিজে একটু চেষ্টা করে দেখুন! সারা বছরে এই সময়েই ফ্রিজের ব্যবহার বাড়ে। কাজেই, এই গৃহস্থালী যন্ত্রটি যত্নে রাখা জরুরি। মাত্র তিন মিনিটের চেষ্টায় ফ্রিজ চলবে একেবারে নতুনের মতো। কীভাবে? জেনে নিন সহজ কৌশল।

Advertisement

১) ফ্রিজ থেকে আওয়াজ হওয়ার অন্যতম প্রধান কারণ হল এর ভারসাম্য। মেঝেতে ফ্রিজ ঠিকঠাক বসানো আছে কিনা তা একবার দেখে নিন। অনেক সময় মেঝের সমতলে সমস্যা থাকলে কম্প্রেসার কাঁপতে থাকে। ফলে ফ্রিজ চললে বিকট শব্দ হয়। একবার হাত দিয়ে ফ্রিজটি নাড়িয়ে দেখে নিন। সামান্য টাল খেলেই স্ট্যান্ডের নিচে রাবার বা কাঠের টুকরো গুঁজে দিন। দেখবেন ম্যাজিকের মতো শব্দ কমে গিয়েছে।

Advertisement
পকেটের কড়ি খরচ করার আগে এই ছোট্ট কাজটি করুন

২) অনেকেরই অভ্যাস দেওয়াল ঘেঁষে ফ্রিজ রাখা। এতেই বাড়ে বিপদ। দেওয়ালের সঙ্গে কম্পন মিলে শব্দ দ্বিগুণ হয়। পাশাপাশি, পিছন দিক দিয়ে গরম হাওয়া বেরোতে না পারায় কম্প্রেসারের ওপর প্রবল চাপ পড়ে। তাই দেওয়াল থেকে অন্তত ছয় ইঞ্চি দূরত্ব বজায় রাখুন। এতে যেমন হাওয়া চলাচল করবে, তেমনই বিদ্যুৎ সাশ্রয় হবে।

Advertisement

) ফ্রিজের পেছনে থাকা কালো রঙের কনডেন্সার কয়েলটি নিয়মিত পরিষ্কার করেন কি? ধুলো জমলে কুলিং সিস্টেমকে অতিরিক্ত খাটতে হয়, যার পরিণাম ওই বিদঘটে আওয়াজ। মাসে অন্তত একবার শুকনো কাপড় বা ব্রাশ দিয়ে ধুলো সাফ করুন। এছাড়া ডিপ ফ্রিজে অতিরিক্ত বরফ জমলে ভেতরের ফ্যান তাতে ধাক্কা খায়। ফলে শব্দ তৈরি হয়। মাঝে মাঝে ম্যানুয়াল ডিফ্রস্ট করলে ফ্রিজ থাকবে ফিট।

Fridge noise problem easy fix
ছবি: সংগৃহীত

৪) সবশেষে দেখে নিন কম্প্রেসারের নাট-বল্টুগুলো ঢিলে হয়ে গিয়েছে কিনা! অনেক সময় দীর্ঘ ব্যবহারের ফলে ভাইব্রেশনে স্ক্রু আলগা হয়ে যায়। এই ছোট ছোট বিষয়গুলো মাথায় রাখলেই মেকানিক ছাড়াই আপনার ফ্রিজ হবে সুপার কুল!

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.