Dogs

সত্যিই কি টিভি দেখতে ভালোবাসে কুকুরেরা? আসল কথা জানলে অবাক হবেন

সোশাল মিডিয়া খুললেই এখন নজর কাড়ে চারপেয়েদের কীর্তিকলাপ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৯, ২০২৬, ১৬:৫৮

options
link
সত্যিই কি টিভি দেখতে ভালোবাসে কুকুরেরা? আসল কথা জানলে অবাক হবেন
টিভি দেখে কুকুরেরা? জানুন কী বলছে গবেষণা।

সোশাল মিডিয়া খুললেই এখন নজর কাড়ে চারপেয়েদের কীর্তিকলাপ। কখনও দেখা যায় মন দিয়ে টিভিতে সিরিয়াল দেখছে পোষ্য কুকুর। কখনও আবার নাচের স্টেপ দেখে নাচতে দেখা যায়। যা যে কারও মন কাড়তে বাধ্য। কিন্তু অনেকের মনেই প্রশ্ন, সত্যিই কি টিভি দেখে ওরা? সত্যিই কি বুঝতে পারে স্ক্রিনে কি ঘটছে? চলুন আজ জেনে নেওয়া যাক কী বলছেন বিশেষজ্ঞরা।

Advertisement

আমেরিকার একটি বিশ্ববিদ্যালয় এবিষয়ে গবেষণা করে। মোট ৪৫৩ টি কুকুরকে নিয়ে করা এই গবেষণা চমকে দিয়েছে বিশেষজ্ঞদেরও। জানা যাচ্ছে, ৮৩ শতাংশ কুকুর টিভি দেখে রেসপন্স করে। গড়ে একটানা ১৪ মিনিট পর্যন্ত টিভি দেখে ওরা। মূলত টিভিতে পশুপাখির আওয়াজ পেলে ওরা প্রতিক্রিয়াও দেয়। তবে যে কুকুরেরা ভীতু প্রকৃতির হয় তাঁরা আচমকা আওয়াজে একটু অস্বস্তি বোধ করে।

Advertisement

তাহলে কোন কুকুরেরা উপভোগ করে টিভি?

Advertisement

১. দেখা গিয়েছে যারা মিশতে ভালোবাসে, যে কাউকে আপন করে নেয়, তাঁরা টিভি দেখতেও ভালোবাসে। এরা স্ক্রিনে পশুপাখি, বল, কেউ দৌড়চ্ছে-এসব দেখতে ভালোবাসে।

টিভিতে মজে কুকুর।

২. ভীতু কুকুরেরা টিভি দেখতে ভালোবাসে না সে অর্থে। তবে জোড়ে আওয়াজ, কলিং বেলের শব্দ, বাজ পড়ার শব্দ ওরা বোঝে। টিভিতে এই ধরনের শব্দ শুনলে ওরা বিরক্ত হয়।

৩. তবে এক্ষেত্রে বয়স কোনও বিষয় নয়। ৪ মাস থেকে ১৬ বছর, সব বয়সের কুকুরেরাই টিভি দেখে। এক্ষেত্রে কোন প্রজাতির কুকুর, তাতে কোনও ফারাক হয় না। পছন্দ নির্ভর করে তার ব্যক্তিত্বের উপর।

টিভিতে কী দেখতে ভালোবাসে চারপেয়েরা?

১. পশুপাখির শব্দ শুনতে ওরা সব থেকে বেশি পছন্দ করে।
২. দৌড়ঝাঁপ, খেলাধুলো দেখতে ওরা ভালোবাসে।
৩. পশু পাখি, প্রকৃতি নিয়ে যে কোনও শো ওরা পছন্দ করে।
৪. সিরিয়াল চললে তাঁকিয়ে থাকলেও সেটা ওদের বিশেষ পছন্দ নয়।
৫. কার্টুনও না-পসন্দ চারপেয়েদের।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.