এখন বেড়াতে যাওয়ার একটি মূল আকর্ষণই যেন বারবিকিউ পার্টি। কোথাও পরিবার কিংবা বন্ধুবান্ধবদের সঙ্গে বেড়াতে গিয়ে বারবিকিউ পার্টি করেন কমবেশি প্রায় সকলেই। তবে সেই আনন্দই যে নিমেষে বিপদ ডেকে আনতে তা বুঝতে পারেননি সিটংয়ে মধুচন্দ্রিমায় যাওয়া নবদম্পতি। বারবিকিউয়ের আগুন দগ্ধ নববধূর শরীর। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। এই পরিস্থিতিতে বেড়াতে গিয়ে বারবিকিউ পার্টি করার আগে জেনে নিন কোন কোন বিষয়ে সতর্ক হওয়া প্রয়োজন।
Advertisement
আরও পড়ুন:
- কোনও বদ্ধ জায়গায় বারবিকিউ করবেন না। যেকোনও দাহ্য পদার্থ কিংবা ভেজা জায়গা থেকে কমপক্ষে ১০ ফুট দূরে রাখুন।
- যে জায়গায় বারবিকিউ পার্টি করছেন, সেখানে অগ্নিনির্বাপণ যন্ত্র কার্যকর কিনা, সেদিকে খেয়াল রাখুন।
- বারবিকিউয়ের সময় গ্যাসের পাইপ অক্ষত রয়েছে কিনা তা অবশ্যই পরীক্ষা করে নিন।

Advertisement
- কোনওভাবেই যাতে বারবিকিউয়ের সময় গ্রিল না উলটে যায়, সেদিকে খেয়াল রাখুন।
- আগুন থেকে যাতে গুরুতর দুর্ঘটনা না ঘটে সেক্ষেত্রে পেট্রল, কেরোসিন এবং অন্য কোনও দাহ্য তরল ব্যবহার করবেন না। তাতে বিপদ হতে পারেন।
- বারবিকিউ পার্টিতে যোগের সময় পোশাক নির্বাচনে সতর্ক হোন। ঢিলেঢালা সুতির পোশাক পরাই ভালো। তাতে আগুনে বিপদের আশঙ্কা কম।
- জ্বলন্ত গ্রিল থেকে শিশু এবং পোষ্যের বিপদের আশঙ্কা সবচেয়ে বেশি। তারা আচমকা ছুঁয়ে ফেললে ছ্যাঁকা লাগতে পারে। তাই অবশ্যই জ্বলন্ত গ্রিল ফাঁকা জায়গায় ফেলে রাখবেন না।
এই সতর্কতাগুলি অবশ্যই অবলম্বন করুন। নইলে বিপদ হতে পারে। বেড়ানোর আনন্দ নিমেষে হতে পারে মাটি।
Advertisement
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মানুষ-বন্যপ্রাণ সহাবস্থানেই বাজিমাত! জঙ্গলমহলের প্রথম অভয়ারণ্য হচ্ছে পুরুলিয়ায়
-
বাড়ির থেকে ৪০০ মিটার দূরেই মৃত্যুফাঁদ! বিশ্বকর্মা পুজো থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত যুবক
-
প্রতীক নিয়ে জটিলতা হুমায়ুনের দলেও! রেজিনগরে বিধায়কপুত্রের ‘বাঁশি’ চিহ্নে লড়াই নিয়ে চরমে অনিশ্চয়তা
-
জোড়াফুলের শ্রাদ্ধ! তৃণমূলের প্রতীক ‘মৃত্যু’তে পুরোহিত ডেকে অভিনব কর্মসূচি বিজেপির
-
নন্দীগ্রামের পর রেজিনগর! মনোনয়ন প্রত্যাহার করবেন মমতার ‘শেষ সৈনিক’ রবিউলও? জল্পনা তুঙ্গে