সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকালের জলখাবারের স্মুদি বা জুসই হোক বা প্রতিদিনের রান্নার মশলা বাটা চটজলদি কাজ সারতে আমাদের ভরসা মিক্সার। কিন্তু যে কোনও জিনিস পেস্ট করার পর মিক্সার বা ব্লেন্ডার পরিষ্কার করা যেন বড় চ্যালেঞ্জ। অনেকসময়ই তা থেকে গন্ধ দূর করা দুর্বিষহ হয়ে ওঠে। তাই ঠিক কোন উপায়ে তা পরিষ্কার করলে এই সমস্যা থেকে মুক্তি মিলবে জেনে নিন। রইল টিপস।
সকালের জুস বা স্মুদি বানানোর পর তাতে খানিকটা জল দিয়ে ধুয়ে জল ফেলে দেওয়ার আগে তাতে কয়েক ফোঁটা লিক্যুইড সাবান দিয়ে মিক্সার বা ব্লেন্ডারটি চালিয়ে নিলেই অনেকটা পরিষ্কার করা হয়ে যাবে।

ভিনিগার, গেরস্থালির বিভিন্ন সমস্যার সমাধান করতে এ যেন এক অব্যর্থ দাওয়াই। ঠিক সেভাবেই জল ও ভিনিগার বেশ কিছুটা নিয়ে সমপরিমাণে মিশিয়ে একবার ব্লেন্ডার বা মিক্সারটি চালিয়ে নিয়ে কিছুক্ষণ পর জল দিয়ে ধুয়ে ফেলুন।
হাতের কাছে এতকিছু না থাকলে সামান্য পাতিলেবুর রস ও সৈন্ধব লবণ দিয়ে একইভাবে আপনার রান্নাঘরের মিক্সার বা ব্লেন্ডারটি পরিষ্কার করে নিন।
শুধু পরিষ্কার করলেই হবে না। একইসঙ্গে মিক্সার বা ব্লেন্ডারটি শুকিয়ে নিয়ে তারপরে তুলতে হবে। পরিষ্কার কাপড় ও টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিয়ে হাওয়া বাতাস আসে এমন জায়গায় রেখে আপনার রান্নাঘরে অতি প্রয়োজনীয় জিনিসটি শুকিয়ে নিয়ে তবেই তুলুন।
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?