সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরমে জেরবার জীবন। ফলের হাল আরও বেহাল। একদিনের মধ্যেই কলা (Banana) হয়ে যাচ্ছে কালো। দাম দিয়ে কেনা জিনিস। এভাবে নষ্ট হয়ে গেলে কার না খারাপ লাগে? কী আর করা যাবে? করা যাবে। এমন কিছু ঘরোয়া উপায় রয়েছে যাতে কলার কালচে হওয়া যাওয়া কিছু বেশি সময় পর্যন্ত রোখা সম্ভব।

কলার তাড়াতাড়ি কালচে হয়ে যাওয়া বা পেকে যাওয়ার কারণ ইথিলিন। সমতলে রাখলে ইথিলিন যৌগের প্রভাব বেশি হয়। ফলে অল্প সময়ের কালচে রং দেখা যায়। বাড়িতে রাখলেও কলা ঝুলিয়ে রাখুন।
কলা ঝুলিয়ে রাখার পর তার বৃন্তগুলি ফয়েল বা কোনও শুকনো সূতির কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন। এতে বাতাসের প্রভাব থেকে কিছুটা হলেও ফলটিকে বাঁচানো যাবে।

[আরও পড়ুন: প্রসেনজিতের ‘স্কুপ’ সিরিজ বন্ধের দাবিতে আদালতে ছোটা রাজন, কী জানালেন বিচারপতি?]
গরম বেশি থাকলে কলা ফ্রিজে রাখতে পারেন। হ্যাঁ, তাতে কোনও অসুবিধা হবে না। প্রয়োজনে এয়ারটাইট ব্যাগে রাখুন। খাওয়ার কিছুক্ষণ আগে বের করে নিলেই হবে।
অনেক সময় অন্যান্য ফলের সঙ্গে কলা রেখে দেওয়া হয়। এর প্রভাবেও কলা তাড়াতাড়ি পেকে যেতে পারে বা কালচে রং দেখা যেতে পারে।
কালচে ভাব থেকে রক্ষা করতে কলা ভিনিগারে চুবিয়ে নিতে পারেন। হ্যাঁ, অদ্ভূত মনে হলেও এই পদ্ধতি কাজে দেয়। তবে খাওয়ার আগে কলাটি ভাল করে ধুয়ে নেবেন।
[আরও পড়ুন: ২০ বছরের ছোট ভারতীয় সুন্দরীতে মজেছেন লিওনার্দো ডি ক্যাপ্রিও! তরুণীর পরিচয় জানেন?]
সর্বশেষ খবর
-
স্কুলপড়ুয়া সন্তানের ব্যাগ গুছিয়ে দিচ্ছেন? এই ৬ জিনিস রাখতে ভুলবেন না কখনওই
-
‘আমার ভোট ফিরিয়ে দিন’, এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চিঠি তৃণমূল সমর্থকের
-
‘কর্পোরেট সংস্থার চাপে আছেন?’ প্যাকেটজাত খাদ্যপণ্যে সতর্কবার্তার মামলায় কেন্দ্রকে বলল সুপ্রিম কোর্ট
-
গর্ভাবস্থায় কেমন হবে ঘরের সাজ? হবু মায়ের সুস্থতায় জেনে রাখুন বাস্তুর নিয়ম
-
দুর্গাপুরের আদিবাসী যুবকের রহস্যমৃত্যু! ছত্তিশগড়ের জঙ্গলে উদ্ধার পরিযায়ীর পচাগলা দেহ