সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোজ রাত জেগে মোবাইলে টুকটাক। সারাদিন ব্যস্ততার পর বিছানায় শুলেই ঘুম একেবারে গায়েব। নানারকম পদ্ধতি ট্রাই করেছেন, কিন্তু যেই কে সেই, ঘুম আসছেই না। খুব সহজেই এই সমস্যা থেকে দূর পারে। শুধু লাগবে চারটে গাছ!
কর্নার টেবিলে ছোট্ট একটা টবে রাখুন অ্যালোভেরা গাছ। এই গাছের উপকারিতা অনেক। ঘরের হাওয়া শুদ্ধ করতে এই গাছ দারুণ কাজ করে। শুধু তাই নয়, এই গাছের হালকা একটা গন্ধ আপনাকে ঘুম পারিয়ে দেবে।
বেডরুমে জানলার সামনে রাখুন কামিনি ফুলের গাছ। এক্ষেত্রে বনসাই ব্যবহার করুন। কামিনি ফুলের গন্ধে ঘুম আসতে বাধ্য। তবে অবশ্য খাট থেকে দূরে রাখুন এই গাছের টব।
[আরও পড়ুন: আজও ধর্মের কল বাতাসে নড়ে! বিলকিস রায় ভরসা জোগাবে নির্যাতিতাদের]
ছোট্ট একটা টবে রাখুন চামেলি ফুলের গাছ। চামেলি ফুলের গন্ধ স্ট্রেস দূর করতে দারুণ কাজ করবে। আর এর ফলে ঘুম হবে দারুণ।
ঘরের এক কোণায় বড় একটা টবে রাখুন ইমিটেশন বাঁশগাছ। দেখবেন, গোটা ঘরে আবহওয়াই বদলে যাবে। বাঁশগাছ ঘরের হাওয়াকে শুদ্ধ করতে দারুণ কাজ করে।
তবে শুধু গাছ নয়, বদলে ফেলুন কিছু অভ্যাসও। রাতে শোয়ার আগে চা বা কফি পান করবেন না। চেষ্টা করুন কোনও একটি বইয়ের ১০ পাতা পড়তে। দেখবেন ঘুম হবে চাঙ্গা।
[আরও পড়ুন: পুরোহিতের মেয়ে নমাজের পর বিরিয়ানি রাঁধছে! আইনি বিপাকে ‘জওয়ান গার্ল’ নয়নতারা]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে