Gemstone

ভাগ্য বদলাতে পরা রত্ন খাঁটি তো? এই উপায়ে জেনে নিন বাড়িতেই

এখনই পরীক্ষা করে দেখুন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৯, ২০২৬, ১৭:১২

options
link
ভাগ্য বদলাতে পরা রত্ন খাঁটি তো? এই উপায়ে জেনে নিন বাড়িতেই
ভাগ্য বদলাতে পরা রত্ন খাঁটি তো? এই উপায়ে জেনে নিন বাড়িতেই

স্বপ্নের মতো জীবন কে না চান! কিন্তু যা চাওয়া হয়, তা কি আর সবসময় মেলে? কিন্তু স্বপ্নকে বাস্তব করার সাধ তো পিছু ছাড়ে না। তাই অনেকেই হাজির হন জ্যোতিষবিদের কাছে। গ্রহ-নক্ষরের অবস্থানের হিসেব-নিকেশ করে প্রয়োজনীয় রত্ন ধারণের নির্দেশ দেন তাঁরা। ভাগ্য বদলের আশায় আমজনতা তা কিনেও ফেলেন। কিন্তু অনেকক্ষেত্রেই দেখা প্রতারণার শিকার হন তাঁরা। বুঝতে না পেরে চড়া দাম দিয়ে বাড়ি নিয়ে যান নকল পাথর! কিন্তু জানেন চাইলে বাড়িতেই পরীক্ষা করে নেওয়া যায় রত্ন আসল কি না? চলুন আজ জেনে নেওয়া যাক সেই পদ্ধতি।

Advertisement

১. দুধ ব্যবহার করে পরীক্ষা- আপনার যদি পোখরাজ বা নীলা পরীক্ষা করতে হয় তাহলে দুধ ব্যবহার করতে পারেন। একটি কাঁচের বাটিতে দুধ নিয়ে তাতে রত্নগুলো ডুবিয়ে রাখুন। যদি রত্নগুলো আসল হয়ে থাকে তাহলে দুধের রঙে সামান্য বদল আসবে। অন্যথায় একদম একইরকম থাকবে রং।

Advertisement

২. জলের সাহায্যে পরীক্ষা- যে কোনও পাথর পরীক্ষার জন্য জল আদর্শ। একটি কাঁচের গ্লাসে জল নিন। তাতে রেখে দিন রত্ন। যদি তা আসল হয় তাহলে জলের মধ্যে একটা উজ্জ্বলতা দেখতে পাবেন।

Advertisement
ভাগ্য বদলাতে পরা রত্ন খাঁটি তো? এই উপায়ে জেনে নিন বাড়িতেই

৩. সূর্যালোক ব্যবহার করে পরীক্ষা- সূর্যের আলোয় ধরুন রত্নটি। এরপর সাদা কাগজ বা দেওয়ালে আলোর প্রতিফলন দেখুন। রত্ন আসল হলে আলো প্রতিফলিত হবে কাগজে বা দেওয়ালে। কিন্তু মনে রাখবেন প্লাস্টিক কিন্তু আলো প্রতিফলিত করতে পারে না।

৪. বাষ্পের মাধ্যমে পরীক্ষা- রত্নের উপর ফুঁ দিন। যদি মুহূর্তে সেই বাষ্প মিলিয়ে যায় তাহলে নিশ্চিন্ত থাকুন। মনে রাখবেন, নকল পাথর বাষ্প টানতে তুলনামূলক বেশি সময় নেয়।

৫. ওজন ও স্পর্শ- আসল রত্ন তুলনামূলক ঠান্ডা ও ভারী হয়। তা স্পর্শ করলেই অন্যরকম অনুভূতি পাবেন। যা নকল পাথরে হবে না।

তবে রত্ন আসল-নকল নির্ধারণের সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হল স্বীকৃত জেমোলজিক্যাল ল্যাবরেটরিতে পরীক্ষা করানো। এতে আপনি একশো শতাংশ নিশ্চিত হতে পারবেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.