Household chores to weight loss

কিছুতেই ওজন কমছে না? বাড়ির এই কাজগুলি করেই ঝরবে মেদ

জেনে নিন ঠিক কোন কোন কাজ করলে মিলবে আশানুরূপ ফল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১৭:০২

options
link
কিছুতেই ওজন কমছে না? বাড়ির এই কাজগুলি করেই ঝরবে মেদ
বাড়ির কাজেই ঝরবে মেদ। ছবি: সংগৃহীত

ডায়েট মেনে খাবারদাবার নিয়ন্ত্রণ। পার্কে হনহন করে হাঁটাহাঁটি। জিমে ঘাম ঝরানো সত্ত্বেও ওজন কমছে না? তবে বাড়ির কাজই হোক আপনার বাড়তি মেদ কমানোর একমাত্র পথ। বিশেষজ্ঞরা বলছেন, এমন কয়েকটি বাড়ির কাজ রয়েছে, যেগুলি করেই কমবে ওজন। ঝরবে বাড়তি মেদ। জেনে নিন ঠিক কোন কোন কাজ করলে মিলবে আশানুরূপ ফল।

Advertisement

Health Tips: These effects will appear in your body in 30 days if you stop eating rice and roti

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বাড়ি পরিষ্কার করা হয় রোজই। তা সত্ত্বেও সোফা কিংবা বিছানার কোণায় কোণায় ধুলো জমে থাকে। তা পরিষ্কার করতে ভ্যাকিউম ক্লিনারের বিকল্প নেই। সপ্তাহে ২-৩ দিন করে ভ্যাকিউম ক্লিনার চালালে কমবে ওজন। কারণ, ভ্যাকিউম ক্লিনার ব্যবহারে প্রতি ঘণ্টায় ১২০ ক্যালোরি মেদ ঝরতে পারে।

Advertisement

Vacuum Cleaner

বাড়ির ঝুল ঝাড়তে গেলেও মেদ ঝরতে পারে। এই ধরনের কাজের মাধ্যমে প্রতি ঘণ্টায় ১০০-১২০ ক্যালোরি মেদ ঝরতে পারে।

Dusting

নিচু হয়ে ঘর মুছলে ঝরতে পারে পেটের বাড়তি মেদ। বিশেষজ্ঞরা বলছেন, ঘর মোছার ফলে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ ক্যালোরি মেদ ঝরতে পারে। তাই আজ থেকে চেষ্টা করুন নিচু হয়ে ঘর মোছার।

Mop

বাড়ির বাগানে থাকা ঘাস পরিষ্কার করতে পারেন। তাতে প্রতি ঘণ্টায় ২০০-৩০০ ক্যালোরি মেদ ঝরতে পারে। তাই আর দেরি করবেন না আজই পরিষ্কার করুন বাগান।

Mowing

বাড়িতে গাছপালা বসান অনেকেই। বাগানে গাছ বসাতে গেসে মাটি খোঁড়া-সহ নানা কাজ করতে হয়। আর শারীরিক কসরত করলে মেদ ঝরতে বাধ্য। হিসাব বলছে, বাগানের কাজ করার ফলে প্রতি ঘণ্টা ২০০-৩০০ ক্যালোরি মেদ ঝরে।

gardening

এখন বেশিরভাগ বাড়িতেই আর হাতে কাচতে হয় না। ওয়াশিং মেশিনেই জামাকাপড় কাচা হয়। তবে কাচার পর ভারী বালতি নিয়ে জামাকাপড় শুকোতে দিলেও নাকি ওজন কমে। এই কাজ করলে প্রতি ঘণ্টায় ১০০-১৫০ ক্যালোরি ঝরতে পারে। আর আপনি পেতে পারে ছিপছিপে চেহারা।

Washing-clothes

এই কাজগুলি একটানা মাসখানেক করলেই নাকি তফাৎ বুঝতে পারবেন। কমবে ওজন। ঝরবে বাড়তি মেদ। কোনও পোশাক পরে আয়নার সামনে দাঁড়িয়ে আর আক্ষেপ নয়। পরিবর্তে অনাবিল আনন্দে ভরে উঠবে মন।

weight loss

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.