ঘুষ নিয়ে, দুর্নীতি করে কোনও কাজ নয়, ‘জিরো টলারেন্স’ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঝাড়গ্রামে ঘুষ নিতে গিয়ে সম্প্রতি পাকড়াও হয়েছিলেন বিডিও। এবার হাওড়ার উলুবেড়িয়ায় ঘুষ নিতে গিয়ে হাতেহাতে ধরা পড়লেন এক সরকারি আধিকারিক। দুর্নীতি দমন শাখার আধিকারিকরা তাঁকে পাকড়াও করেছেন। ঘুষের টাকায় কেমিক্যাল মেশানো ছিল। ওই টাকা হাতে ধরায় আধিকারিকের হাতেও সেই কেমিক্যাল লেগে যায়। এরপর বিশেষ রাসায়নিকে ওই আধিকারিকের হাত ডোবাতেই রং বদলে যায়। উদ্ধার হয়েছে ঘুষের পুরো টাকাই।
ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার অতিরিক্ত জেলা সাব-রেজিস্ট্রার দপ্তরে। অভিযোগ, ওই দপ্তরের এক আধিকারিক দীর্ঘদিন ধরেই কাজের জন্য ঘুষ নিচ্ছিলেন। সেই অভিযোগ দুর্নীতি দমন শাখার কাছে জমা পড়েছিল। এরপর ওই আধিকারিককে ধরার জন্য রীতিমতো ফাঁদ পাতা হয়। ঘুষ দেওয়ার জন্য টাকায় বিশেষ কেমিক্যাল মাখানো হয়েছিল। ওই আধিকারিক কাজের জন্য ২০ হাজার টাকা চেয়েছিলেন। সেই মতো গতকাল, রবিবার ওই টাকা আধিকারিককে দেওয়া হয়েছিল।
আরও পড়ুন:
ওই টাকা অবলীলায় নিজের জিম্মায় রেখে দিয়েছিলেন ওই সরকারি আধিকারিক। এরপরই দুর্নীতি দমন শাখার অফিসাররা অভিযান চালান সেখানে। বিশেষ কেমিক্যালে হাত ডোবানো হয় ওই আধিকারিকের। সঙ্গে সঙ্গে হাত ও কেমিক্যালের রং নীলচে হয়ে যায়। ওই সরকারি কর্মীকে পাকড়াও করা হয়েছে। ঘুষ নেওয়া ওই টাকাও উদ্ধার হয়েছে। ধৃত আধিকারিককে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পেতে চাইছেন আধিকারিকরা।
ওই আধিকারিক কত দিন ধরে ঘুষ নিচ্ছেন? টাকার বিনিময়ে কোন কোন কাজ এতদিন করেছেন তিনি? ওই অফিসে কি কোনও চক্র রয়েছে? আর কারা এই দুর্নীতিতে জড়িয়ে রয়েছে? সেই বিষয়গুলিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘বিগ বস-এর ঘরে…’, কণ্ঠ শুনলেই ঘুম ওড়ে প্রতিযোগীদের! ব্যারিটোন ভয়েসের নেপথ্যে কে?
-
জঙ্গলমহলে এটিএম থেকে ‘মানি ট্রেল’, ৭২ কোটির জালিয়াতিতে বাঁকুড়ায় ধৃত ৭, কিংপিংযের খোঁজে পুলিশ
-
‘সিন্ধুচুক্তি মানতে হবে ভারতকে’, আন্তর্জাতিক আদালতের ‘মূল্যহীন’ রায় ফুৎকারে ওড়াল দিল্লি
-
ভিলেন ফ্রাইং প্যান! শিয়ালদহ স্টেশনে খাবার দোকানে আগুন লাগল কীভাবে?
-
বুকে ট্যাটুতে বন্ধুর স্ত্রীর ছবি! বিয়ের উপহার দেখে তাজ্জব বর-কনে, ‘মতলব কী?’, খোঁচা নেটদুনিয়ার