মাত্র ২৪ ফুটের কাঠামো। অথচ তার মধ্যেই রয়েছে ৪৫ কিলোমিটার রেলপথের পুরো ব্যবস্থা। ট্র্যাক থেকে সিগন্যাল, ব্রিজ-ওভারব্রিজ থেকে টানেল, বিদ্যুৎ সরবরাহ থেকে পাওয়ার সেকশন-রেলের একাধিক গুরুত্বপূর্ণ ব্যবস্থা রয়েছে সেই ছোট্ট ‘রেলপথে’। শুধু দেখার জন্য নয়, বিদ্যুৎ সংযোগ দিলেই কাজ করবে মডেলের বিভিন্ন অংশও। নিউ বারাকপুরের শিল্পী অনুপ বিশ্বাস কার্যত নজির গড়লেন। এই মডেলই এবার কাজে লাগবে রেলের প্রশিক্ষণে।
কাঁচরাপাড়া রেলওয়ে ওয়ার্কশপের ট্রেনিং সেন্টারের জন্য তৈরি হচ্ছে এই ট্র্যাকশন ডিস্ট্রিবিউশন সিস্টেম মডেল। বাস্তবে যে বিষয়গুলি বুঝতে ১৪-১৫ কিলোমিটার রেলপথ ধরে যেতে হয়, এবার সেগুলিই এক জায়গায় দাঁড়িয়ে হাতে-কলমে শেখার সুযোগ পাবেন প্রশিক্ষণার্থীরা। সাবস্টেশন থেকে রেলপথে বিদ্যুৎ পৌঁছনো, কোনও জায়গায় সমস্যা হলে লাইন বন্ধ করা এবং প্রয়োজন মতো ফের চালু করা-পুরো ব্যবস্থাই রাখা হয়েছে মডেলে। ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ কীভাবে ১১ হাজার ভোল্টে নামিয়ে রেলপথে ব্যবহার করা হয়, তার ব্যবস্থাও রয়েছে। ফলে বাস্তব রেলপথে না গিয়েই বিদ্যুৎ সরবরাহ ও ট্র্যাকশন ব্যবস্থার কার্যপ্রণালি সামনে থেকে বুঝতে পারবেন প্রশিক্ষণার্থীরা।
আরও পড়ুন:
প্রায় দু’মাসের বেশি সময় ধরে নিউ বারাকপুরের নিজের ওয়ার্কশপে সাত-আট জনের দল নিয়ে মডেলটি তৈরি করছেন অনুপ। কাজ প্রায় শেষ। এরপরই ২৪ ফুটের এই ‘রেলপথ’ পৌঁছে যাবে কাঁচরাপাড়া রেলওয়ে ওয়ার্কশপের ট্রেনিং সেন্টারে। ওয়ার্কশপের সামনে তৈরি হতে থাকা কাঠামো দেখে স্থানীয়দেরও কৌতূহল-এত ছোট জায়গায় কীভাবে জায়গা পেল দীর্ঘ ৪৫ কিলোমিটারের রেলপথ! শিল্পী অনুপ বিশ্বাস বলেন, “এটি কোনও সাধারণ সাজানো মডেল নয়, ট্রেনিং স্কুলের জন্য তৈরি একটি ইঞ্জিনিয়ারিং স্কেল মডেল। ৪৫ কিলোমিটারের রেলপথকে নির্দিষ্ট রেশিও মেনে ২৪ ফুটের মধ্যে তুলে ধরা হয়েছে। প্রতিটি জিনিসই নির্দিষ্ট মাপ অনুযায়ী তৈরি করা হয়েছে। ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ কীভাবে ১১ হাজার ভোল্টে নামিয়ে আনা হয়, সেই পাওয়ার স্টেশন ও ট্রান্সফরমারের ব্যবস্থাও মডেলে দেখানো হয়েছে।” তিনি আরও বলেন, “মডেলটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এবং তিন বছরের ওয়ারেন্টি রয়েছে। কাজটি শেষ করতে দু’মাসের কিছু বেশি সময় লেগেছে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘দালানবাড়ির ১৬ লক্ষ কোথায় গেল?’ ‘বিগ বস’এর প্রিমিয়ারের পরই দুর্নিবারকে ‘টিপ্পনি’ সৌম্যর!
-
হামের ছোবলে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু! বাংলাদেশে মৃত্যুমিছিল ঘিরে বাড়ছে আতঙ্ক
-
‘বলতেন সব জানি’! ‘অবহেলিত’ সমবায় চাঙ্গা করার বার্তা দিয়ে মমতাকে খোঁচা শুভেন্দুর
-
ঋগ্বেদ থেকে মিশরীয় জনবিশ্বাসে সোনালি তরল, দেবভোগ্য মধুর কথা
-
জোম্যাটোতে এবার টাকা দিয়েও মিলবে না এই খাবার! কেন এমন সিদ্ধান্ত ফুড অ্যাপের?