Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৩১ আগস্ট ২০২৬
CM Suvendu Adhikari

‘বলতেন সব জানি’! ‘অবহেলিত’ সমবায় চাঙ্গা করার বার্তা দিয়ে মমতাকে খোঁচা শুভেন্দুর

বিগত ১৫ বছরে সমবায় অবহেলিত হয়েছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩১, ২০২৬, ১৭:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩১, ২০২৬, ১৭:২২

options
link
‘বলতেন সব জানি’! ‘অবহেলিত’ সমবায় চাঙ্গা করার বার্তা দিয়ে মমতাকে খোঁচা শুভেন্দুর zoom
ফাইল ছবি।
Advertisement

সমবায়ই বিকল্প অর্থনীতি। সমবায় শক্তিশালী হলে নতুন অর্থনৈতিক দিগন্ত খুলে যাবে । সোমবার মধ্যমগ্রামে মহিলা পরিচালিত সমবায় সমিতির অনুষ্ঠানে উপস্থিত হয়ে সমবায়কে চাঙ্গা করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, বিগত ১৫ বছরে সমবায় আন্দোলন অবহেলিত হয়েছে। এবিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে শুভেন্দু বলেন, ‘বোঝালেও বুঝতেন না। কেউ কিছু বলতে গেলেই বলতেন আমি তো সব জানি। আর আমি বলি আমি কিছু জানি, অনেক কিছুই শিখছি।’

এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, সমবায় আন্দোলন বৃহত্তর অর্থনৈতিক আন্দোলন। সমবায়কে আরও বাড়াতে হবে। পশ্চিমবঙ্গে সমবায়কে আরও জোর দেওয়া উচিত। তাহলে কর্মসংস্থান বাড়বে। সমবায়ের উন্নতি হলে নারীর ক্ষমতায়নও হবে বলে জানান শুভেন্দু। গত ১৫ বছরে সমবায় অবহেলিত হয়েছে বলে অভিযোগ করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, সমবায় কী জিনিস বোঝার চেষ্টা করেনি বিগত সরকার। স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক, এমনকী প্রাইমারি সমিতিতেও বহু বছর ধরে নির্বাচন হয়নি। সমবায়কে এগিয়ে নিয়ে যাওয়া হয়নি। কিন্তু বর্তমান সরকার সমবায়কে এগিয়ে নিয়ে যাওয়ার সব পদক্ষেপ করবে বলে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী।

Advertisement

এদিন তিনি সমবায় সমিতির বোর্ড অফ ডিরেক্টরসকে দু’টি উপদেশ দেন। প্রথম, কো-অপারেটিভে লোন দেওয়া ও লোন আদায় করার ক্ষেত্রে স্বজনপ্রীতি ও রাজনৈতিক সংকীর্ণতা থেকে দূরে থাকতে হবে। আত্মীয়তা বাড়িতে দেখানোর পরামর্শ দেন শুভেন্দু। প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসের মধ্যে অডিট করারও পরামর্শ দেন। শুভেন্দুর দ্বিতীয় উপদেশ, ম্যানেজমেন্ট খরচ কমাতে হবে। মুখ্যমন্ত্রীর কথায়, “অতিথি এলে ৩টে জিনিস দিয়ে বরণ করার দরকার নেই। একটা কোনও জিনিস দিয়ে বরণ করবেন। হয় একটা ফুলের স্টিক, নয় একটি উত্তরীয়, নয় মাতৃমূর্তি। এতগুলো উপহার দেওয়ার দরকার নেই। ম্যানেজমেন্ট কস্ট তো আপনার পকেট দিয়েই যাচ্ছে।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.