সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছাদ জুড়ে সবুজের সমাহার, টুপটাপ বৃষ্টি, বর্ষার ফুল একজন বাগান ও প্রকৃতিপ্রেমীর কাছে এটাই যেন স্বর্গরাজ্য। কিন্তু এই ভরা বর্ষায় ছাদের বাগানের যত্ন নেওয়া কঠিন হয়ে পড়ে। কীভাবে বাঁচাবেন বৃষ্টির হাত থেকে আপনার ছাদ বাগান জেনে নিন।
প্রতিটি গাছের টবের মধ্যে কিছুটা দুরত্ব বজায় রাখুন। টবগুলি খানিক দূরে রাখলে টবে জল জমবে না। একইসঙ্গে শখের বাগান যেখানে করেছেন অর্থাৎ আপনার ছাদ, সেটার যত্ন নিতেও ভুলবেন না। বর্ষার জল, গাছের পাতা জমে গেলে ছাদের ক্ষতি হবে তাই তা নিয়ম করে পরিষ্কার করুন।
গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার মতো সমস্যা বর্ষাকালে কমবেশি দেখা যায়। টবের মাটিতে জল যাতে না হাকে সেদিকে নজর দেবেন। টবে জল যাতে না জমে থাকে তাই জল নিষ্কাশন ব্যবস্থার দিকেও গুরুত্ব দিতে হবে।
এই আবহাওয়াতে ছত্রাক ও নানারকম পোকার উপদ্রব বাড়ে যা আপনার শখের গাছ নষ্ট করে দিতে পারে। তাই কোনও গাছে এই সমস্যা দেখা দিলে তা অবিলম্বে সরিয়ে অন্যস্থানে রাখুন ও বাড়িতে বানানো কীটনাশক প্রয়োগ করুন যাতে ছত্রাকের আক্রমণ গাছে না হয়।
সর্বশেষ খবর
-
রেড কার্পেটে ধুন্ধুমার! সেলফির অজুহাতে নিকিতাকে ঠোঁটঠাসা চুম্বন মহিলা ভক্তের, ভাইরাল ভিডিও
-
স্বস্তি ভারতীয় শিবিরে, অনুশীলনে ফিরলেন গিল, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলবেন?
-
প্রাকৃতিক দুর্যোগ নয়, ‘নেশাগ্রস্ত’ পাইলটেই বিপর্যয়! এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় চাঞ্চল্যকর রিপোর্ট
-
রাজ্যজুড়ে অভয়া দিবস পালন, স্বরচিত কবিতা পাঠ অগ্নিমিত্রার
-
তিন শর্ত মানলেই সমর্থন! বার্তা কেন্দ্রকে, ডিলিমিটেশন নিয়ে ডিএমকের দোনামনা অব্যাহত