সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেকোনও পুজো পার্বণে ঘরকে যদি সুন্দর করে সাজানো যায়, তাহলে গোটা বাড়ি জুড়েই একটা পজিটিভ ফিল আসে। ফুলের মালা, রঙিন আলপনা (Rangoli), ধূপকাঠির গন্ধে ঘর বারান্দা ভরে গেলে মনে হবে সুখ বাসা বাঁধবে আপনার সংসারেই।
১) ঘরের দুয়ারে সুন্দর করে সাজিয়ে রাখুন দ্বারঘট। দ্বারঘটের চারপাশে হলুদ গাঁদার মালা জড়িয়ে দিন। ঘরে ঢোকার মূল দরজায় লম্বা লম্বা করে গাঁদার মালা ঝুলিয়ে দিন।
২) লাল ও হলুদ রং গণেশ ঠাকুরের খুব প্রিয়। তাই ঘর সাজানোর ব্য়াপারে এই দুটো রংকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন। কিনে আনতে পারেন লাল ও হলুদ রঙের ওড়না। ওড়নায় ছোট ছোট করে কুঁচি করে জানলায় পর্দা হিসেবে ব্যবহার করতে পারেন।
[আরও পড়ুন: বাড়ির ছাদে মিনারেলস্ওয়ালা ওয়াটার ট্যাঙ্ক, সিলভার পি ফোর ইন্টারন্যাশনাল লাগান]
৩) ঘরের সামনে বা সিঁড়িতে আলপনা এঁকে দিন। আলপনা আঁকার সময় ব্যবহার করুন হলুদ ও লাল রং।
৪) প্রত্য়েকটি ঘরে ফুলদানিতে ফুল রাখুন। এ ব্যাপারে লাল এবং হলুদ রঙের ফুলকেই গুরুত্ব দিন বেশি।
৫) একটি পাত্রে কিছু পরিমাণ জল রাখুন। জলের মধ্যে গোলাপের পাপড়ি ভাসিয়ে দিন। ঠাকুরের সামনে এটি রাখতে পারেন। বেশি বড় পাত্র হলে আলপনার উপরে পাত্র রেখে সাজাতে পারেন।
৬) লাল, হলুদ কাগজ কেটে রিং বানিয়ে নিন। তারপর সেই রিং দিয়ে কাগজের চেন বানিয়ে নিন। ঘরের এক দেওয়াল থেকে আরেক দেওয়াল পর্যন্ত টেনে দিন।
[আরও পড়ুন: রান্নাঘরের ভিতরে ভুলেও এই কাজগুলি করবেন না, সাবধান করলেন বাস্তু বিশেষজ্ঞ]
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী