air conditioners

চলতে চলতেই আচমকা এসিতে আগুন, ঘরময় ধোঁয়া, কী কারণে হয়, কীভাবে আটকাবেন?

এসি সার্ভিসিং কতখানি জরুরি, সে বিষয়ে অনেকেই সচেতন নয়। এসির ভেন্টে ধুলো জমে থাকলে, ঘর ঠান্ডা হতে চায় না। উলটে টেম্পারেচর অতিরিক্ত কমালে, ভিতরের যন্ত্র মাত্রাতিরিক্ত তেতে ওঠে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৯, ২০২৬, ১৪:২৩

options
link
চলতে চলতেই আচমকা এসিতে আগুন, ঘরময় ধোঁয়া, কী কারণে হয়, কীভাবে আটকাবেন?
বুঝে ওঠার আগেই এসি-তে আগুন, মুহূর্তে ঘর ধোঁয়ায় ভরে যাওয়া। আর তারপরেই, ভয়াবহ কোনও বিপদ!

রোজের মতোই চালানো ছিল এয়ার কন্ডিশনার (air conditioners)। গৃহস্থও আয়েশ করছিলেন নিশ্চিন্তে। আচমকা বুঝে ওঠার আগেই এসি-তে আগুন, মুহূর্তে ঘর ধোঁয়ায় ভরে যাওয়া। আর তারপরেই, ভয়াবহ কোনও বিপদ! এই ঘটনা বিরল নয়। প্রবল গরমে যখন মধ্যবিত্তের বাড়িতে এসি চালানো রোজের দস্তুর হয়ে পড়ে, তখন এমন ঘটনা ঘটতেই পারে। ঘরের ভিতর ধোঁয়া-আগুনে ভরে গেলে, পুড়ে যাওয়ার সম্ভাবনা তো থাকেই। শ্বাসরোধ হয়েও মারা পড়তে পারে মানুষ।

Advertisement

সম্প্রতি নিজের বাড়িতে এসি বিস্ফোরণে মৃত্যু হয়েছে অবসরপ্রাপ্ত আইএএস তথা সিসিআই-এর প্রথম চেয়ারম্যান ধ্যানেন্দ্র কুমার। চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তাঁর পুত্র। এসির আচমকা বিস্ফোরণ এড়াতে চাইলে, এমনটা কেন হতে পারে, সে বিষয়ে জেনে নিতে হবে আগে।

Advertisement
why air conditioners catch fire and how to prevent
এসি যদি পুরনো হয়, তবে গ্রীষ্মের আগেই ইলেকট্রিশিয়ান ডেকে, সেটি চালানোর পক্ষে কতখানি উপযোগী জেনে নিন।
  • কলকাতার বর্তমান তাপমাত্রা ৩৫ ডিগ্রি, অনুভবে তা ৪০ ডিগ্রিকেও ছাড়িয়ে যাচ্ছে প্রায়শই। ফ্যানের হাওয়া যেন গায়েই লাগছে না। ফলে দীর্ঘ সময় ধরে এসি চলছে কমবেশি প্রায় প্রতিটি বাড়িতেই। তবে পুরনো আমলে তৈরি বাড়িতে বাতানুকূল যন্ত্র বসাতে রীতিমতো কাঠখড় পোড়াতে হচ্ছে। অর্থাৎ, মধ্যমানের স্টেবিলাইজার বসিয়ে, এক্সটেনশন কর্ডের সাহায্যে বিদ্যুৎ টানা হচ্ছে তা থেকে। এমনটা করলে, ভয়াবহ বিপদের সম্ভাবনা রয়ে যায় যেকোনও দিনই। অভিজ্ঞ ইলেকট্রিশিয়ানরা এমনটা করতে বারণ করলেও, হামেশাই চলছে এ কাজ।
  • এসি সার্ভিসিং কতখানি জরুরি, সে বিষয়ে অনেকেই সচেতন নয়। এসির ভেন্টে ধুলো জমে থাকলে, ঘর ঠান্ডা হতে চায় না। উলটে টেম্পারেচর অতিরিক্ত কমালে, ভিতরের যন্ত্র মাত্রাতিরিক্ত তেতে ওঠে।
  • বহু বাড়িতেই এ সময়ে টানা ১২-১৪ ঘণ্টা এসি চলে। কোনও কোনও বাড়িতে চলে একাধিক ঘরেও। কম্প্রেসার এই চাপ না রাখতে পেরে, আচমকা খারাপ হয়ে গিয়ে আগুন ধরে যেতে পারে।
why air conditioners catch fire and how to prevent
প্রত্যেক গ্রীষ্মের শুরুতেই এসি সার্ভিসিং করান। না করে, চালানোই যাবেন না, মনস্থির করে ফেলুন।

কীভাবে বাঁচবেন?

Advertisement
  • প্রত্যেক গ্রীষ্মের শুরুতেই এসি সার্ভিসিং করান। না করে, চালানোই যাবেন না, মনস্থির করে ফেলুন।
  • ভুলেও এক্সটেশন কর্ডের সাহায্যে এসি চালাবেন না। দক্ষ ইলেকট্রিশিয়ানের পরামর্শ নিন এমন ক্ষেত্রে।
  • সামান্যতম পোড়া গন্ধ নাকে এলে, বিদ্যুত চিড়িক করে উঠলে, অথবা এসি আচমকা বন্ধ হয়ে গেলে, তৎক্ষণাৎ সচেতন হন।
  • এসি চালালে, ঘরের দরজা ‘লক’ না করাই ভালো। ভেজিয়ে রাখুন, যাতে বিপদ ঘটলে, সহজে ঘর থেকে বেরোনো যায়।
  • এসি যদি অনেকদিনের পুরনো হয়, তবে গ্রীষ্মের আগেই ইলেকট্রিশিয়ান ডেকে, সেটি চালানোর পক্ষে কতখানি উপযোগী জেনে নিন। সাশ্রয় করতে গিয়ে প্রাণহানির সম্ভাবনা ডেকে আনবেন না।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.