পোলাওয়ের সঙ্গে কাটুক পুজোর চারটে দিন। পুজোর মুখে পোলাওয়ের দুটি রেসিপি পাঠকদের জন্য। খোঁজ দিলেন সুস্মিতা মিত্র।
Advertisement
পোলাও-ই-কাশ্মীরি
Advertisement
উপকরণ:
Advertisement
- বাসমতি চাল ১ কেজি
- ঘি ৪ টেবিল চামচ
- গোটা গরম মশলা (লবঙ্গ এলাচ দারচিনি)
- তেজপাতা
- জায়ফল জয়িত্রী গুঁড়ো 1 চামচ
- কাজুবাদাম কিশমিশ
- নুন চিনি আন্দাজমতো
- কেশর ১/২ চামচ
- দুধ ১ কাপ
প্রণালী:
- বাসমতি চাল ভাল করে ধুয়ে ভিজিয়ে জল ঝরিয়ে রাখুন৷
- ঘি গরম করে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে চাল আর নুন দিয়ে অল্প নাড়ুন।
- পরিমাণ মতো গরম জল দিয়ে ঢাকা চাপা দিন।দুধে কেশর ভিজিয়ে রাখুন।
- চাল সেদ্ধ হলে কাজুবাদাম, কিশমিশ, চিনি, জায়ফল জয়িত্রী গুঁড়ো, দুধে ভেজানো কেশর দিয়ে নেড়েচেড়ে নামান৷
[পুজোর বিকেলে মেনুতে থাক স্পেশ্যাল কিছু]
পোলাও খাসা
উপকরণ:
- গোবিন্দভোগ চাল ৫০০ গ্রাম
- ক্যাপসিকাম কুচি ১/২ কাপ
- গাজর কুচি ১/২ কাপ
- কড়াইশুঁটি ১/২ কাপ
- বিনস কুচি ১/২ কাপ
- ঘি ৪ চামচ
- গোটা গরম মশলা
- তেজপাতা
- নুন
- চিনি
- কাজুবাদাম
- কিশমিশ
[কাবাব রসিক? পুজোয় আপনার গন্তব্য হোক শহরের এই রেস্তরাঁগুলি]
প্রণালী
- ঘি গরম করে তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ভিজিয়ে জল ঝরানো চাল দিয়ে নাড়ুন।
- সব সবজি আলাদা করে ভেজে রাখুন।
- চাল অল্প নেড়ে পরিমাণ মতো গরম জল আর নুন দিয়ে ঢাকনা বন্ধ করে অল্প আঁচ এ রান্না করুন চাল সেদ্ধ হওয়া পর্যন্ত।
- জল শুকিয়ে গেলে চিনি, কাজুবাদাম, কিশমিশ, ভেজে রাখা সবজি ভাল করে মিশিয়ে নামিয়ে নিন।
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের