সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন নিশ্চয়ই৷ ডাউনলোড করার সময় কখনও খেয়াল করেছেন গুগল প্লে স্টোরে কতগুলো অপশন আসে? যদি করে থাকেন তাহলে দেখতে পাবেন এই সোনালি রঙের হোয়াটসঅ্যাপ প্লাসের চিহ্নটি৷ মোবাইলে ইনস্টল করলেই ঘটবে বিপত্তি৷ চুরি হয়ে যেতে পারে আপনার যাবতীয় ব্যক্তিগত তথ্য৷ মোবাইলে ঢুকে যেতে পারে ভয়ঙ্কর ভাইরাস৷
বহু আগেই এই নকল অ্যাপটি নিষিদ্ধ করে দিয়েছে আসল হোয়াটসঅ্যাপ কোম্পানি৷ তবুও মাঝে মধ্যেই কয়েকজন হোয়াটস অ্যাপ প্লাসের শিকার হচ্ছেন৷ নকল এই অ্যাপে এমন অনেক সুযোগ সুবিধা রয়েছে যা আসল অ্যাপে নেই৷ এই প্রলোভনে পা দিয়েই অনেকেই ভুক্তভোগী হয়েছেন৷
নকল এই অ্যাপে চুরি হওয়া তথ্য ব্যবহার হতে পারে ব্যবহারকারীরই বিরুদ্ধে৷ বিকৃত করা হতে পারে ছবি ও ভিডিওগুলিও৷ তাই, হোয়াটসঅ্যাপ ব্যবহার করুন, তবে সাবধানে!
সর্বশেষ খবর
-
ন’মাস ধরে যৌন নিগ্রহের শিকার! নাবালিকার সন্তান প্রসবের পর কু-কীর্তি ফাঁস, এন্টালিতে গ্রেপ্তার যুবক
-
দার্জিলিঙে রোপওয়ে করবে আদানিরা! শুভেন্দু সরকারের উদ্যোগে বঙ্গ পর্যটনে নতুন দিগন্ত
-
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, অপসারণের দাবিতে এবার সংসদের দু’কক্ষেই ইমপিচমেন্ট প্রস্তাব!
-
দুধের তৈরি না হলে বলা যাবে না ‘পনির’, ভেজালের রমরমা রুখতে কড়া নিয়মের পথে কেন্দ্র
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র