সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাক যুদ্ধের (India Pakistan Conflict) আবহে দেশবিরোধী পোস্ট করার অভিযোগ। আট হাজার এক্স অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দিল কেন্দ্র। তার মধ্যে রয়েছে বেশ কিছু আন্তর্জাতিক সংবাদ সংস্থাও। নির্দেশ মোতাবেক অ্যাকাউন্টগুলি ব্লক না করা হলে কেন্দ্রের তরফে এক্স-এর বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বলে খবর।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পালটা দিয়েছে ভারত (India)। প্রথমে সিন্ধু জলচুক্তি স্থগিতের পর অপারেশন সিঁদুর (Operation Sindoor)। একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। এখনও চলছে অভিযান। গোটা পরিস্থিতির জটিলতা মাথা রেখে আগেই সোশাল মিডিয়ায় পোস্ট নিয়ে সতর্ক করা হয়েছিল। এবার দেশবিরোধী পোস্টের অভিযোগে ৮০০০ এক্স অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দিল কেন্দ্র। নির্দেশিকায় সাফ বলা হয়েছে, নির্দেশ মোতাবেক অ্যাকাউন্টগুলি ব্লক না করা হলে এক্স-এর বিরুদ্ধে পদক্ষেপ করা হতে পারে। জরিমানার পাশাপাশি কর্মীদের জেলে ভরার হুঁশিয়ারিও দিয়েছে কেন্দ্র।
নিশ্চয়ই ভাবছেন কী পোস্ট করতে পারবেন আর কোনটা পারবেন না? দেখে নিন একনজরে।
১. দেশকে শত্রুর হাত থেকে রক্ষার দায়িত্ব ভারতীয় সেনার। তাদের পরিশ্রমে আমরা নিরাপদে থাকি। তাই ভারতীয় সেনার মনোবল ভাঙতে পারে এমন কোনও পোস্ট সোশাল মিডিয়ায় করবেন না।
২. আপনার এলাকায় সেনার গতিবিধি লক্ষ্য করলেও, সোশাল মিডিয়ায় সেই ছবি, ভিডিও পোস্ট করবেন না।
৩. সোশাল মিডিয়ায় ছড়ানো পোস্টে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। কারণ, তা ভুয়োও হতে পারে।
৪. কোনও পোস্ট পড়ামাত্রই সোশাল মিডিয়ায় শেয়ার করবেন না।
৫. প্রত্যেকটি পোস্ট সোশাল মিডিয়ায় শেয়ার করার আগে যাচাই বাধ্যতামূলক।
৬. অপারেশন সিঁদুর আবহে উসকানিমূলক কোনও পোস্ট করবেন না।
৭. রাজনীতির নামে ঘৃণা ছড়ানো কিংবা ধর্মীয় কোনও পোস্ট না করাই ভালো। তাতে পরিস্থিতি আরও অশান্ত হয়ে উঠতে পারে।
৮. নিজের মতামত সোশাল মিডিয়ায় পোস্ট করতেই পারেন। তাতে যেন অন্যের ভাবাবেগে আঘাত না লাগে, সেদিকে নজর রাখুন।
সর্বশেষ খবর
-
বেতনের নথি সইয়ে অনীহা প্রশাসকদের! পরিচালন সমিতি ভাঙায় সমস্যায় স্কুলের পার্শ্বশিক্ষকরা
-
রাম মন্দির দর্শনে বাধা কংগ্রেস নেতা অজয় রাইকে! অযোধ্যায় ‘গৃহবন্দি’ করল যোগীর পুলিশ
-
ছুটছেন এমবাপে-ডেম্বেলেরা, সুইডেনের বিরুদ্ধে নামার আগে দেশঁর মাথাব্যথা নিজের দলই!
-
‘একেবারে মেরুদণ্ডহীন-চটিচাটা’, মোদির প্রশংসা করতেই কেন কটাক্ষের শিকার মাধবন?
-
এখনও জ্বলছে হলদিয়া পেট্রোকেমিক্যাল, বন্ধ ট্রেন চলাচল, ক্ষোভে ফুঁসছেন শ্রমিকরা