সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহালয়ার প্রাক্কালে ভারতের বাজারে নয়া স্মার্টফোন নিয়ে এল লাভা৷ লাভার A সিরিজের মডেলগুলি ইতিমধ্যেই ক্রেতাদের মন জয় করেছে৷ সেই সিরিজেরই নতুন ফোন Lava A97৷ পুজোর মরশুমে ফের সস্তায় স্মার্টফোন কেনার সুযোগ করে দিল ভারতীয় মোবাইল প্রস্তুতকারক সংস্থাটি৷ কেনার আগে একবার মডেলটির ফিচারে চোখ বুলিয়ে নিন৷
বাজারে 4G-র রমরমার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই হ্যান্ডসেট৷ টিএফটি ডিসপ্লে বিশিষ্ট পাঁচ ইঞ্চির মডেলটিতে 4G LTE সাপোর্ট করবে৷
অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো ভার্সনের ফোনটিতে দু’টি সিম ব্যবহার করা যাবে৷ তবে এতে দু’টি ৪জি সিম একসঙ্গে ব্যবহার করা সম্ভব হবে না৷
এতে VoLTE সাপোর্ট করায় HD ভয়েস কলের সুবিধাও পাবেন ইউজাররা৷
কোয়াডকোর প্রসেসরের মডেলটির ব়্যাম ১জিবি হওয়ায় সমস্ত অ্যাপলিকেশন দ্রুত খুলবে৷ পাশাপাশি এর ইন্টারনাল মেমোরি 8 জিবি৷ ফলে অনায়াসেই ভিডিও, ছবি, গান, সিনেমা স্টোর করে রাখতে পারবেন৷ ৩২ জিবি পর্যন্ত মেমোরি এক্সটেন্ট করার অপশনও রয়েছে৷
এবার জেনে নেওয়া যাক এর ক্যামেরা কোয়ালিটি কেমন৷ সামনে (ফ্রন্ট) ও পিছনে (রিয়ার) দু’দিকেই এলইডি ফ্ল্যাশ যুক্ত পাঁচ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে৷
2350mAh ব্যাটারি যুক্ত মডেলটিতে জিপিআরএস, 3G, এফএম রেডিও, ওয়াই-ফাইয়ের মতো সাধারণ ফিচারগুলি তো রয়েইছে৷
নীল, সোনালী ও ধূসর – এই তিনটি রঙে পাওয়া যাবে Lava A97৷
সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল ফোনটি ১৫ নভেম্বরের মধ্যে কিনে ফেলতে পারলে এক বছরের স্ক্রিন রিপ্লেসমেন্ট অফারটিও পেয়ে যাবেন ক্রেতারা৷ কারণ চলতি মাসেই লাভার তরফে জানানো হয়েছিল, পুজোর কথা মাথায় রেখে দু’মাসের জন্য (১৫ সেপ্টেম্বর থেকে ১৫ নভেম্বর) এই বিশেষ স্ক্রিন রিপ্লেসমেন্ট অফার চালু করেছে কোম্পানি৷ লাভার যে কোনও ফোন কিনলেই অফারটি পাওয়া যাবে৷ Lava A97-এর কত দাম? আপনার আন্দাজের থেকেও কম৷ মাত্র ৫,৯৪৯ টাকা দিলেই হাতে গরম স্মার্টফোনটি আপনার হয়ে যাবে৷
সর্বশেষ খবর
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের
-
জুলাই গণহত্যা মামলায় ঢাকার প্রাক্তন কমিশনার-সহ ৩ পুলিশকর্মীর মৃত্যুদণ্ড
-
৭ মাস পর খুলছে কাঁকিনাড়া জুটমিল, শিল্পের পুনর্জাগরণে খুশি ৩০০০ শ্রমিক