সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারাদিনের স্ট্রেস থেকে মুক্তি পেতে যৌনতার মতো আদর্শ ওষুধ আর দুটো নেই৷ কিন্তু এই যৌনতা থেকেই নাকি মুখ ফিরিয়ে নিচ্ছেন পুরুষরা৷ যৌনতার বদলে তাঁরা বেছে নিয়েছেন অন্য পথ৷ কিন্তু কী সেই পথ? সমীক্ষা বলছে, যৌনতা নয়, বর্তমানে ভিডিও গেমই পুরুষদের ক্লান্তি দূর করতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে৷
আগে একটি সমীক্ষায় বলা হয়েছিল, নতুন প্রজন্ম যৌনতা অপেক্ষা বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা পেতে বেশি পছন্দ করেন৷
নয়া এই সমীক্ষায় ২৭ শতাংশ পুরুষ জানিয়েছেন, তাঁরা যৌনতাকে অবলম্বন করেন ক্লান্তি দূর করার জন্য৷ সেখানেই ৭৪ শতাংশ পুরুষের দাবি, কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার পর তাঁরা বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে এবং ভিডিও গেম খেলতেই বেশি পছন্দ করবেন৷
কিন্তু এই ভিডিও গেম কিন্তু যেমন তেমন ভিডিও গেম নয়৷ অন্যান্য যে কোনও ভিডিও গেম অপেক্ষা ভায়োলেন্ট ভিডিও গেমই ছেলেদের বেশি পছন্দের৷
সর্বশেষ খবর
-
কর্মসূত্রে রাশিয়ার সেনায়, ইউক্রেন ড্রোন হামলায় মৃত্যু বাংলার যুবকের!
-
ডুরান্ডে মরশুমের প্রথম ডার্বি, বিদেশি নিয়ে ফেডারেশনের সিদ্ধান্তের গড়িমসিতে সমস্যায় মোহনবাগান
-
‘বছর পেরিয়েছে সিঁদুর, স্বাভাবিক হোক সম্পর্ক’, মোদি-শরিফকে চিঠি ভারত-পাক বিশিষ্টদের
-
‘আত্মসমর্পণ নয়, শান্তি চায় পাকিস্তান’, সিন্ধুর জল বন্ধে ভারতকে পরমাণু যুদ্ধের ‘রক্তচক্ষু’ ভুট্টোর
-
‘সিক্স প্যাক, তোমাকে দেখার অপেক্ষায়’, প্রথমবার বেবি বাম্প দেখিয়ে মিষ্টি বার্তা হবু মা সামান্থার