বিগত কয়েকদিন ধরেই চর্চার শিরোনামে সামান্থা রুথ প্রভু। ‘মা ইন্তি বাঙ্গারাম’-এর সাফল্য উদযাপনের পর থেকেই দক্ষিণী অভিনেত্রীর মা হওয়া নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস শুরু হয়। সেসময়ে পাপরাজ্জিদের লেন্সে সামান্থার স্ফীতোদর ক্যামেরাবন্দি হলেও নায়িকা তখন টুঁ শব্দটি করেননি। তবে পরে মা হওয়ার জল্পনায় সিলমোহর বসিয়ে মাসখানেক বিরতি নেওয়ার কথা জানান তিনি। এবার বুধসকালে আর কোনওরকম রাখঢাক না রেখে প্রথমবার বেবি বাম্পের (Baby Bump) ছবি ভাগ করে নেন সামান্থা। দক্ষিণী সুন্দরীর মাতৃত্বের সূচনা লগ্নের এহেন মুহূর্ত দেখে ততোধিক খুশি অনুরাগীমহল।
ইনস্টা পোস্টে স্ফীতোদরের ছবি ভাগ করে নিয়ে ভক্তমহলে শোরগোল ফেলে দিলেন সামান্থা। পরনে গাড় নীল টিশার্ট। কোলে রাখা বালিশ। আর সেখানেই স্পষ্ট দক্ষিণী নায়িকার বেবি বাম্প। তবে অনুরাগীদের পেটে খিল ধরেছে সামান্থার মজার ক্যাপশন পড়ে।
আরও পড়ুন:
সম্প্রতি সামান্থার (Samantha Ruth Prabhu) মা হওয়ার গুঞ্জনে সিলমোহর দিয়েছিলেন ‘মা ইন্তি বাঙ্গারাম’ পরিচালক বি.ভি নন্দিনী রেড্ডি। তিনি জানান, “ছবির সাফল্যের মাঝেই সামান্থার অন্তঃসত্ত্বার খবর আমাদের আনন্দকে দ্বিগুণ করেছে।” এবার ইনস্টা পোস্টে স্ফীতোদরের ছবি ভাগ করে নিয়ে ভক্তমহলে শোরগোল ফেলে দিলেন সামান্থা। পরনে গাড় নীল টিশার্ট। কোলে রাখা বালিশ। আর সেখানেই স্পষ্ট দক্ষিণী নায়িকার বেবি বাম্প। তবে অনুরাগীদের পেটে খিল ধরেছে সামান্থার মজার ক্যাপশন পড়ে। যেখানে গর্ভস্থ সন্তানকে ‘সিক্স প্যাক’ বলে আখ্যা দিয়ে অভিনেত্রী লিখেছেন, আমার সিক্স-প্যাক। তোমাকে দেখার অপেক্ষায়।” অন্তঃসত্ত্বা অভিনেত্রীর এহেন মুচমুচে পোস্ট দেখে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা।

একুশ সালের অক্টোবরে নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় দক্ষিণী সুন্দরী সামান্থা রুথ প্রভুর। এরপর‘ফ্যামিলি ম্যান’পরিচালক রাজ নিদিমরুর মধ্যে প্রশান্তি খুঁজে পান স্যাম। ২০২৫-এর ডিসেম্বরে রাজের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেন সামান্থা। বিয়ের ছ’মাসের মধ্যেই রাজ-সামান্থার ভালোবাসার বৃত্ত সম্পূর্ণ হতে চলেছে।‘মা ইন্তি বাঙ্গারাম’-এর সাফল্য উদযাপনের মঞ্চ থেকে সামান্থা বলেন, “এর পর আমাকে কিছুদিনের জন্য বিরতি নিতে হবে। কারণ এই মুহূর্তে আমার শারীরিক পরিস্থিতির দিকে একটু বেশি নজর দিতে হবে। শীঘ্রই ছুটিতে যাচ্ছি। এরপর আবার আমার ভক্তদের জন্য নতুন একটি সিনেমা নিয়ে ফিরব।” এই ঘোষণার পরই সন্তানসম্ভবা সামন্থাকে অভিনন্দন জানান সেখানে উপস্থিত প্রতিটি সদস্য। শুভেচ্ছা আর ভালোবাসায় আপ্লুত সামান্থাও সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। সিনেমার সাফল্যের সঙ্গে জীবনের এই বিশেষ মুহূর্ত উদযাপন দম্পতির জীবনে খুশির ডবল ডোজ, তা বলাই বাহুল্য। এবার নিজেই বেবি বাম্পের ছবি শেয়ার করে নেটভুবনেসাড়া ফেলে দিলেন সামান্থা রুথ প্রভু।

আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?