সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলাদের কাছে নিজেকে আর্কষণীয় করে তুলতে চান? তাহলে বেশি করে শাক-সবজি আর ফল খান। অবাক হচ্ছেন? সম্প্রতি এক আন্তর্জাতিক সমীক্ষায় দেখা গিয়েছে, যেসব পুরুষ অধিক পরিমাণে শাক-সবজি বা ফল খান, তাঁদের গায়ের গন্ধই বেশি পছন্দ করেন মহিলারা।
[খাবার কীভাবে খান? তাতেই লুকিয়ে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য]
গরমে তো কমবেশি সকলকেই গলদঘর্ম হতে হয়। কিন্তু পুরুষদের ক্ষেত্রে বিষয়টি আলাদা। তাঁদের ঘর্মাক্ত শরীরের অমোঘ আকর্ষণ এড়াতে পারেন না মহিলারা। ঘামের গন্ধই এক্ষেত্রে অনুঘটকের কাজ করে থাকে। সম্প্রতি এই নিয়ে একটি সমীক্ষা চালিয়েছেন অস্ট্রেলিয়ার ম্যাককারি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। সেই সমীক্ষাতে দেখা গিয়েছে, যেসকল পুরুষ শাক-সবজি বা ফল খেতে বেশি ভালবাসেন বা অধিক পরিমাণে খান, তাঁদের গায়ের গন্ধ বেশি পছন্দ মহিলাদের।
[খুদে মরিচের কত রোগ সারাবার গুণ আছে জানেন?]
কিন্তু, কীভাবে এই সিদ্ধান্তে পৌঁছলেন গবেষকরা? গবেষকরা জানিয়েছেন, শাক-সবজি বা ফলে ক্যারোটেনয়েড নামে এক ধরনের উপাদান থাকে। তাই শাক-সবজি বা ফল নানা রঙের হয়। আর এইসব রঙিন শাক-সবজি বা ফল খেলে মানুষের শরীরেও ক্যারোটেনয়েডের রং ফুটে ওঠে। স্পেক্টোফটোমিটার নামে এক বিশেষ ধরনের যন্ত্রের সাহায্যে ত্বক ব্লিশেষণ করে এই ক্যারোটেনয়েডের রঙের হদিশ পাওয়া যায়। সহজেই বোঝা যায়, একজন ব্যক্তি ঠিক কতটা শাক-সবজি বা ফল খেয়েছেন। তাই প্রথমেই একদল স্বাস্থ্যবান যুবক বাছাই করে তাঁদের ত্বক বিশ্লেষণ করেন গবেষকরা। এরপর ওই যুবকদের খাদ্যাভ্যাস সম্পর্কে জানতে চাওয়া হয়। এভাবেই সারাদিনে তাঁরা কোন কোন খাবার ঠিক কী পরিমাণে খান, সে সম্পর্কে যাবতীয় তথ্য জোগাড় করে ফেলেন গবেষকরা। এরপর সাফ-সুতরো টি-শার্ট পরিয়ে ওই যুবকদের দিয়ে কিছু শারীরিক কসরত করানো হয়। গবেষকরা জানিয়েছে, ঘামে ভেজা টি-শার্টগুলি বেশ কয়েকজন মহিলাকে শুঁকতে বলা হয়। গবেষকদের দাবি, যেসব পুরুষ বেশি পরিমাণ শাক-সবজি বা ফল খেয়েছেন, তাঁদের শরীরের গন্ধই বেশি পছন্দ করেছেন মহিলারা।
[কীভাবে দূর করবেন সিগারেটের নেশা? এই টোটকাগুলো মেনেই দেখুন]
সর্বশেষ খবর
-
ধোনির যোগ্য উত্তরসূরি হার্দিকই! তারকা অলরাউন্ডারের দলবদল নিয়ে মুখ খুলল সিএসকে
-
‘ফুটবল মহাকাব্য হলে, আপনি কর্ণ, যুদ্ধবিধ্বস্ত ক্রোয়েশিয়ার আলো’, লুকা মদ্রিচকে খোলা চিঠি
-
গোল করে নজির, বিশ্বকাপ স্বপ্নে এগোলেন রোনাল্ডো, ‘বন্ধু’র কাছে হেরে বিদায় মদ্রিচের
-
লাইফ বিগিনস অ্যাট ৪০… গোল করে বিশ্বকাপে জোড়া ইতিহাস রোনাল্ডোর
-
টিকিটাকায় ধরাশায়ী অস্ট্রিয়া, দুর্বার গতিতে বিশ্বকাপের শেষ ষোলোয় স্পেন