Advertisement
Advertisement
Luka Modric

‘ফুটবল মহাকাব্য হলে, আপনি কর্ণ, যুদ্ধবিধ্বস্ত ক্রোয়েশিয়ার আলো’, লুকা মদ্রিচকে খোলা চিঠি

লুকা, আমি দেখতে পাচ্ছি যুদ্ধবিধ্বস্ত ক্রোয়েশিয়া। ঘরছাড়া একটি পরিবার। হোটেলে শরণার্থী শিবির। ওই হোটেলের লনে খালি পায়ে ফুটবল খেলছে একটি শিশু। ভবিষ্যতের পৃথিবী যাকে বিশ্ব ফুটবলের মাঝমাঠের সর্বকালের অন্যতম সেরা বলবে।

Advertisement
কিশোর ঘোষ
কিশোর ঘোষ

শেষ আপডেট: জুলাই ৩, ২০২৬, ০৬:৪৮

link
কিশোর ঘোষ
কিশোর ঘোষ

শেষ আপডেট: জুলাই ৩, ২০২৬, ০৬:৪৮

options
link
‘ফুটবল মহাকাব্য হলে, আপনি কর্ণ, যুদ্ধবিধ্বস্ত ক্রোয়েশিয়ার আলো’, লুকা মদ্রিচকে খোলা চিঠি zoom
২০১৮ সালে লুকার বিপ্লবী পারফরম্য়ান্সেই বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ক্রোয়েশিয়া।

প্রিয় লুকা মদ্রিচ,

আমি স্প্যানিশ জানি না। তথাপি আপনাকে আপনারই ভাষাতে বিদায় জানাব বলে গুগল ঘেঁটে বলছি—‘দেসপেদিদা’ বাংলায় যাকে বলে ‘বিদায়’! রোনাল্ডো-মেসির মতো আপনি হয়তো ফুটবল মহাকাব্যের অর্জুন নন, কিন্তু ‘ট্রাজিক নায়ক’ কর্ণ তো বটেই। লুকা, আমি দেখতে পাচ্ছি যুদ্ধবিধ্বস্ত ক্রোয়েশিয়া। ঘরছাড়া একটি পরিবার। হোটেলে শরণার্থী শিবির। ওই হোটেলের লনে খালি পায়ে ফুটবল খেলছে একটি শিশু। ভবিষ্যতের পৃথিবী যাকে বিশ্ব ফুটবলের মাঝমাঠের সর্বকালের অন্যতম সেরা বলবে। যদিও বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের উন্মাদনা কিংবা টিভির পর্দায় আপনার পারফরম্যান্স নিয়ে বিশ্লেষকদের তুমুল বিতর্ক, এসব দেখতে অভ্যস্ত নন আপনি। তথাপি ব্যক্তিগত অর্জন হোক বা দেশসেবা… কী করেননি!

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

লুকা, গোল করা আপনার কাজ নয়, বরং ঠিকানা লেখা পাসে গোলের পথ করে দেওয়াই দায়িত্ব। তথাপি টটেনহ্যাম হটস্পারের হয়ে ১২৭ ম্যাচে ১৩টি গোল করেছেন আপনি। রিয়াল মাদ্রিদের হয়ে ৩৯৪ ম্যাচে ৩০ গোল। অন্যদিকে দেশের হয়ে ২০১ ম্যাচে গোলের সংখ্যা ২৯। যথাক্রমে ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে ইএসপিএন-এর বর্ষসেরা মাঝমাঠের খেলোয়াড়। উয়েফার বর্ষসেরা মাঝমাঠের খেলায়াড় হয়েছেন একাধিক মরশুমে। ‘গোলমেশিন’ না হয়েও ২০১৭ সালে ক্লাব বিশ্বকাপের শ্রেষ্ঠ খেলোয়াড়ের খেতাব জিতেছেন! ২০১৮ সালে আপনার বিপ্লবী পারফরম্য়ান্সেই প্রথমবার বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ক্রোয়েশিয়া। ভাগ্যদেবতা কপালে ‘ট্রাজিক নায়ক’-এর তিলক কাটবে বলেই হয়তো কিলিয়ান এমবাপের ফ্রান্সের কাছে হারতে হয়েছিল! যদিও সেবারও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় আপনাকেই বাছা হয়। ওই ২০১৮ সালেই ব্যালেন ডি’অর-টাও আপনার ঝুলিতে।

নবীন, অজ্ঞাত কুলশীল এক দেশকে বারবার বিশ্বমঞ্চে গর্বিত করেছেন আপনি। ২০১৮ বিশ্বকাপের মতো ফাইনাল উঠতে না পারলেও ২০২২ সালের কাতার বিশ্বকাপেও আপনার অবিস্মরণীয় পারম্যান্সের জোরে সেমিফাইনালে পৌঁছেছিল ক্রোয়েশিয়া।

প্রিয় এলএম টেন, ২০ হাজার মানুষের মৃত্যুর বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছিল ক্রোয়েশিয়া, বিশ্বাস করুণ আপনার সাফল্যেই তা সার্থক হয়েছিল। টটেনহাম হটস্পার, রিয়াল মাদ্রিদের হয়ে আপনি যখন মায়াবী পায়ের কাজে মুগ্ধ করছেন, তখনই তো জানতে পারলাম ইউরোপের দক্ষিণ-পূর্বে রয়েছে বলকান উপদ্বীপ। সেখানেই আড্রিয়াটিক সাগরের তীরে রয়েছে ৪০ লক্ষ মানুষের একটি ছোট্ট দেশ। যার নাম ক্রোয়েশিয়া। সেই দেশের এক পাহাড়ের ঢালে মোদ্রিচি গ্রামে আপনার জন্ম। ‘সার্থক জনম’। নবীন, অজ্ঞাত কুলশীল এক দেশকে বারবার বিশ্বমঞ্চে গর্বিত করেছেন আপনি। ২০১৮ বিশ্বকাপের মতো ফাইনালে উঠতে না পারলেও ২০২২ সালের কাতার বিশ্বকাপেও আপনার অবিস্মরণীয় পারফরম্যান্সের জোরে সেমিফাইনালে পৌঁছেছিল ক্রোয়েশিয়া।

সার বুঝেছি— মাঠে আপনি টিম ম্যান। আর মাঠের বাইরে ছাপোষা ‘ফ্যামিলি ম্যান’। জন্মের পরই যুদ্ধবিদ্ধস্ত ক্রোয়েশিয়ার করুণ চেহারাটা খুব কাছ থেকে দেখেছিলেন। সে জন্যই হয়তো মায়াবি জুতোয় পা গলিয়ে চলতে ভালবাসেন না।

লুকা, আপনি যতটা প্রতিভাবান, ততটাই ভদ্রলোক। ঠিক যেন ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল’ রাহুল দ্রাবিড়। তাই ২০২২-এর বিশ্বকাপের পর আর জাতীয় দলে খেলতে চাননি। ভেবেচিন্তেই অবসর নিয়েছিলেন। কিন্তু ২০২৬ বিশ্বকাপের ডঙ্কা বাজতেই ফের ‘দেশোদ্ধারে’ আপনার ডাক পড়ল। এবং আশ্চর্য, ৪০ বছর বয়সেও আপনিই ক্রোয়েশিয়ার মুখ। একমদ্বিতীয়ম ত্রাতা। যথারীতি নকআউট পর্বে টেনে তুললেন দলকে। তারপরেও যে বিদায়, বিশ্বজয়ের স্বপ্ন অধরা থাকা, সে বুঝি বিধাতার রচিত স্ক্রিপ্ট! মহাকাব্যের কর্ণ চরিত্র। তথাপি, বিতর্কে জড়ালেন না বলেই বিশ্ব ফুটবলের ‘অনুজ্জ্বল’ তারা হয়েই রয়ে গেলেন। জানি, তাতে আপনার কিছুই যায়-আসে না। কোন কাজটা বা বাকি রেখেছেন! দশক ডিঙিয়ে মাঝমাঠে ভেলকি দেখিয়ে চলেছেন। হয়ে উঠেছেন বিপক্ষের ত্রাস, দলের একের পর এক সাফল্যের সওদাগর। তথাপি মহাতারকাদের তালিকাভুক্ত হতে চাননি। সেই কারণেই আপনি অনন্য, অতুলনীয়।

সার বুঝেছি- মাঠে আপনি টিম ম্যান। আর মাঠের বাইরে ছাপোষা ‘ফ্যামিলি ম্যান’। জন্মের পরই যুদ্ধবিদ্ধস্ত ক্রোয়েশিয়ার করুণ চেহারাটা খুব কাছ থেকে দেখেছিলেন। সে জন্যই হয়তো মায়াবি জুতোয় পা গলিয়ে চলতে ভালবাসেন না। শিশিরে পা ভিজিয়েই স্বস্তি। লুকা, আপনিও আসলে বিপ্লবী। আপনার ঘাম-রক্তে মিশে আছে সার্বিওদের গুলিতে মৃত আপনার ঠাকুরদার স্মৃতি। আপনার ঠাকুরদার নামও তো ছিল লুকা। সেই নামের আদলেই আপনার নামকরণ করে পরিবার।

লুকা, আমি তো স্প্যানিশ জানি না। তথাপি কেবল আপনার জন্য গুগল ঘেঁটে বের করেছি। স্প্যানিশ ‘লুকা’ আদতে একটি লাতিন শব্দ। যার অর্থ হল ‘আলো’। আর স্লাভিক শব্দ ‘মোদার’ থেকে এসেছে ‘মদ্রিচ’ শব্দটি। এর অর্থ হল উজ্জ্বল রঙের আকাশ। আপনার নামের দু’টি শব্দের অর্থ উদ্ধার করে আমি বাস্তবিক অবাক হয়ে গিয়েছি। সত্যিই তো যুদ্ধবিধ্বস্ত ক্রোয়েশিয়ার আলো আপনিই। চিরকাল যার উজ্জ্বলতায় ঝলমল করবে বিশ্ব ফুটবলের আকাশ।

ইতি,
তৃতীয় বিশ্বের জনৈক ভক্ত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.