সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাজারে বেশ অনেকদিন ধরেই নোকিয়া’র উপস্থিতি সেভাবে সাড়া ফেলেনি৷ মাইক্রোসফট সম্প্রতি জানিয়েছিল, তাদের ফিচার ফোনের ব্যবসা এফআইএইচ সংস্থার হাতে তুলে দেবে৷ কিন্তু হঠাৎ ২০ সেপ্টেম্বর তারা জানায় নতুন নোকিয়া ফিচার ফোন নিয়ে আসছেন তারা৷
সংস্থার পক্ষ থেকে এই ঘোষণা করার পর নোকিয়া ব্যবহারকারী ক্রেতারাও বেশ উৎসাহিত৷ সূত্রের খবর, এখনও ফিচার ফোনের ব্যবসা সংস্থার আয়ের বেশ খানিকটা ধরে রেখেছে৷ ফলে আবার বাজারে নোকিয়ার ফিচার ফোন ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিল সংস্থা৷
এই নতুন ফোন Nokia216 ভারতের বাজারে চলে আসবে আগামী মাসেই৷ ভারতীয় মূল্যে এর দাম হবে আনুমানিক ২৫০০ টাকা৷
কিন্তু নতুনত্ব কী থাকছে এই ফোনে?
Nokia 216 নামের এই ফোনে পাওয়া যাবে ২.৪ ইঞ্চি QVGA ডিসপ্লে৷ এর ফলে পুরনো ফোনের থেকে এই ফোনের ডিসপ্লে কোয়ালিটি হবে অনেকটাই ভাল৷ এছাড়া ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট এবং রিয়ার ক্যামেরাও থাকছে ফোনে৷ বহু ফিচারস সমৃদ্ধ না হলেও বাজারদর অনুযায়ী এই ফোন ক্রেতাদের আকৃষ্ট করতে পারবে বলেই মনে করছে সংস্থা৷
বছরের শুরুতে মনে করা হচ্ছিল এই বছরের শেষের দিকেই ‘validity’ খোয়াবে লুমিয়া৷ কিন্তু সম্প্রতি এই ফিচার ফোন বাজারে আসায় ফের আশায় বুক বাঁধছেন লুমিয়াভক্তরা৷
সর্বশেষ খবর
-
সারারাত প্যান্ডেল হপিংয়ের প্ল্যান! পুজোয় রাতভর পরিষেবা দেবে সরকারি বাস
-
বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া কীভাবে? নির্দেশিকা দিয়ে জানাল অর্থ দপ্তর
-
আগরকরের কোপে কেরিয়ার শেষ! এখনও ক্ষোভ পুষে রেখেছেন? অবশেষে মুখ খুললেন অশ্বিন
-
পুজোর উইশলিস্টে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা! কৌশানীর পুজোর পাতে আর কী কী চমক?
-
‘সবটা আটকানো সম্ভব না’, বিজেপির তৃণমূলীকরণ নিয়ে আর কী বললেন শমীক?