ভারতের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে মোটোরোলা ইন্ডিয়ার নয়া স্মার্টফোন- মোটো জি(ফোর্থ জেনারেশন), সংক্ষেপে মোটো জি৪৷ ই-কমার্স সাইট আমাজন ইন্ডিয়ায় এক্সক্লুসিভ রিলিজ করবে নয়া ফোনটি৷
মোটোরোলা মোবিলিটি ইন্ডিয়ার কান্ট্রি হেড অমিত বনি এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, “বাজারে নতুন ফোন আনার ক্ষেত্রে আমাজনকে বেছে নেওয়ার কারণ ভারতে ই-কমার্স সাইট এখন বুমিং ইন্ডাস্ট্রি৷ আমাজনের সঙ্গে গাঁটছড়া বাঁধতে পেরে আমরা খুশি৷”
হোয়াটসঅ্যাপে যুক্ত হল ভিডিও কলিং ফিচার!
নয়া ফোনের বিজ্ঞাপনে বিশেষ কয়েকটি ফিচারসের উপর বিশেষ জোর দিয়েছে লেনোভো অধিকৃত মার্কিন সংস্থাটি৷ যেমন বাজেট স্মার্টফোনে বড় বড় গেমস খেলতে গেলে অনেকসময় ফোন ‘হ্যাং’ করে যায়৷ ব্যাটারি কম হয়ে গেলে আচমকাই ‘অফ’ হয়ে যায়৷ আবার ‘স্লো’ ক্যামেরা অটো-ফোকাসের জন্য অনেকসময় কোনও গুরুত্বপূর্ণ ছবিও তোলা যায় না৷ সংস্থা সূত্রে খবর, মোটো জি৪ মডেলে উপরের কোনও সমস্যারই দেখা মিলবে না৷
এবার আসা যাক, ফোনের স্পেসিফিকেশনে৷ সংস্থা এখনই স্বীকার না করলেও, সূত্রের খবর এই মডেলের স্ক্রিন ৫.৫ ইঞ্চির ফুল এইচডি রেজোলিউশনের৷ সঙ্গে অক্টা-কোর প্রসেসর, ২ জিবি র্যাম, ১৬ জিবির ইন্টারনাল স্টোরেজ৷ ছবি তোলার জন্য থাকবে ১৩ এমপি ক্যামেরা৷ ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি সাদা মোটো জি৪ মডেলের ছবি সত্যি হলে, নয়া ফোনে থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও৷
সর্বশেষ খবর
-
‘যে খেলবে, তার উন্নতি হবে’, কমনওয়েলথ পদকজয়ীদের সঙ্গে সাক্ষাতে মোদির মুখে ‘ফ্রেন্ডস’ বার্তা
-
রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধের বদলে গরম জল! সত্যিই কি কাজ করে এই ঘরোয়া টোটকা?
-
গসিপের দাম ৩০০ টাকা! পরনিন্দা-পরচর্চা থেকে আয় করেই জোড়া বাড়ির মালকিন বৃদ্ধা
-
৯ জেলা পরিষদ সদস্যকে ঘাড়ধাক্কা কালীঘাট তৃণমূলের! সোশাল মিডিয়ায় মহুয়া লিখলেন, ‘স্বার্থপর গদ্দার’
-
বাঘের সঙ্গে লড়াই অমিতাভের! অভিষেকের জন্মের পরই কেন এমন ‘চ্যালেঞ্জ’ নেন বিগ বি?