সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি Nexus 6P স্মার্টফোন ব্যবহার করেন? 7.0 Nougat অ্যান্ড্রয়েড ফোনটি যদি আপনি ব্যবহার করেন বা এই ফোন কেনার ইচ্ছে থাকে আপনার, তবে এই প্রতিবেদন এখনই পড়ুন৷ সম্প্রতি Nexus 6P সম্পর্কে বেশ কিছু খারাপ ফিডব্যাক ফোনটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন জাগিয়েছে ক্রেতাদের মনে৷
ক্রেতাদের তরফ থেকে জানানো হয়েছে এই ফোনের ব্যাটারি ব্যাকআপ একেবারেই ভাল নয়৷ ফোনটি ফুলচার্জ দেওয়া থাকলেও খানিক ব্যবহার করলেই ফুরিয়ে যায় ফোনের চার্জ৷ যদিও গুগলের তরফ থেকে এ ধরনের অভিযোগের কথা অস্বীকার করা হয়েছে৷ তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ফোনটির বিষয়ে এই ধরনের কোনও অভিযোগ পর্যন্ত তারা পায়নি৷
জানা গিয়েছে, আগে মোবাইল ফোনটিতে এই ধরনের সমস্যা দেখা যেত না৷ কিন্তু ফোনটিতে যবে থেকে Nougat 7.0 আপডেট এসেছে তবে থেকেই এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন উপভোক্তারা৷
সর্বশেষ খবর
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র
-
SIR-এ বাদ, ট্রাইব্যুনালেও ওঠেনি নাম, হতাশায় চরম সিদ্ধান্ত কালনার যুবকের!
-
নাম জড়ায় ভূপেশ বাঘেল, রণবীর কাপুরদের! গ্রেপ্তার সেই মহাদেব বেটিং অ্যাপের কিংপিং
-
নেতাজি ও বিপ্লবী ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর সম্পর্ক, ফৈজাবাদের রহস্যময় সেই সাংকেতিক চিঠি
-
পঞ্চম দিনেও এল না সোনা, আশার আলো অ্যাথলেটিক্স-কবাডি, ষষ্ঠ দিনে এশিয়াডে সাফল্য পাবে ভারত?