সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ প্রতিক্ষার পর ওয়ানপ্লাস তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন ওয়ানপ্লাস থ্রি লঞ্চ করল ভারতের বাজারে৷ গ্রাফাইট রঙের মডেলটি এক্সক্লুসিভলি বিক্রি হচ্ছে আমাজনের ওয়েবসাইটে৷
এবার আসা ফোনটির স্পেসিফিকেশনে৷ এটি একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন, মানে বোঝাই যাচ্ছে সংস্থা তাদের সেরা ফিচারগুলি এই ফোনের মাধ্যমে ক্রেতাদের সামনে হাজির করবে৷ ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে, উপরে গোরিলা গ্লাস প্রোটেকশন৷ রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর৷ ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ফোর-কে ভিডিও রেকর্ডিং সাপোর্টেড৷ ফ্রন্ট ক্যামেরা ৮ এমপি-র৷ সংস্থার দাবি, ফ্রন্ট ক্যামেরাতে ১০৮০ রেজোলিউশনের ভিডিও ক্যাপচার করা যাবে৷
হার্ডওয়্যারের বিচারেও এই ফোন বাজারচলতি অন্যান্য স্মার্টফোনকে টেক্কা দেবে৷ ৬ জিবি র্যাম, ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৩০০০ এমএএইচ ব্যাটারি, ফোর-জি এলটিই সাপোর্টেড৷ অক্সিজেন ওএস বেসড অন অ্যান্ড্রয়েড ৬.০.১ মার্শমেলো৷ আর এই সব ফিচার মিলবে ২৭,৯৯৯ টাকায়৷

সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের