Lifestyle News

সামনের মানুষটি বদমেজাজি নাকি অসুখী, এসব বাহ্যিক আচরণেই বুঝে যাবেন মনের খবর!

সাধারণত বাহ্যিক আচরণ দেখেই যে কারও স্বভাব বিচার করা হয়। কাউকে খিটখিটে, কাউকে আবার মধুরভাষী, শান্ত বলে ধরে নেওয়া হয়। মনোবিজ্ঞান কিন্তু বলে অন্য কথা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩, ২০২৬, ১৯:৩১

options
link
সামনের মানুষটি বদমেজাজি নাকি অসুখী, এসব বাহ্যিক আচরণেই বুঝে যাবেন মনের খবর!
সামনের মানুষটি বদমেজাজি নাকি অসুখী, এসব বাহ্যিক আচরণেই বুঝে যাবেন মনের খবর!

সাধারণত বাহ্যিক আচরণ দেখেই যে কারও স্বভাব বিচার করা হয়। কাউকে খিটখিটে, কাউকে আবার মধুরভাষী, শান্ত বলে ধরে নেওয়া হয়। মনোবিজ্ঞান কিন্তু বলে অন্য কথা। খালি চোখে কারও আচরণ দেখে বোঝা সম্ভবই নয় মনের গভীরতা। যে দিনভর হাসি-ঠাট্টায় মজে থাকে, তাঁর বুকে হয়তো সর্বদা বয়ে চলেছে ঝড়। কিন্তু আচরণ দেখে ঠাওর করতে পারে না কেউ। কিন্তু জানেন কি মনোবিজ্ঞান বলে, আচরণেই লুকিয়ে থাকে মনের খবর। শুধু বুঝে উঠতে পারে না কেউ। চলুন আজ জেনে নেওয়া যাক, কোন আচরণের পিছনে লুকিয়ে কোন গভীর কথা।

Advertisement

১. অনেকেই আছেন যারা পারলে সর্বক্ষণ ঘুমোয়। স্কুল-কলেজ-অফিস বাদে যেটুকু সময় তাঁরা হাতে পানে তা কেটে যায় ঘুমিয়েই। লোকভাবে, কতই না সুখী! নাহলে কী আর এভাবে দিনভর ঘুমোনো সম্ভব? কিন্তু আদতে কিন্তু ধারণাটা ভুল। মনোবিজ্ঞানীদের ব্যাখ্যা, অসুখীরাই বেশি ঘুমোন।

Advertisement

Advertisement

২. কেউ কেউ আছেন, যারা সর্বদা হাসি-মশকরা করেন। সামান্য ঘটনাতেও অট্টহাসিতে ফেটে পড়েন। দেখলে মনে হয়, এর থেকে সুখী আর কে আছে! আদতে কিন্তু এই হাসির ফোয়ারা সুখী জীবনের লক্ষণ নয়। এরা আদতে ভীষণ একা। মনের মাঝে লুকিয়ে অনেক কথা, যা বলার কেউ নেই। আর সেই একাকীত্ব চাপতেই হইহই করেন এরা।

৩. বর্তমান সময়ে দাঁড়িয়েও পরোপকারী বন্ধুর দেখা মেলে। না চাইতেও অনেকেই অন্যের জন্য নিজেকে উজার করে দিতে পারেন, দেন। আদতে এরাও চান, তার জন্যও কেউ থাকুন। যে ঝড়-জলে পাশে থাকবে।

৪. অনেকেই আছেন যারা কারণে-অকারণে মিথ্যে কথা বলেন। যেখানে মিথ্যের আশ্রয় নেওয়ার কোনও প্রয়োজন নেই, সেখানেও তারা সেটাই করে থাকেন। এর কারণ কিন্তু নিরাপত্তাহীনতা। আসলে প্রিয়জন, আশপাশের মানুষদের হারানোর ভয় থেকে একাজ করেন কিছু মানুষ।

৫. কেউ কেউ খুব সামান্য আঘাতেও কেঁদে ফেলেন। এরা আদতে অত্যন্ত কোমল হৃদয়ের। ছোট্ট আঘাতও ভেঙে দেয় এদের।

৬. কেউ কেউ ভীষণ বদমেজাজি, জেদি হন। আঘাত পেলে কটূ কথা বলতে দু’বার ভাবেন না। আসলে এদের মনটা ক্ষতবিক্ষত। নিজের ভিতরের যন্ত্রণা গোপন করতে কঠোর হওয়ার বর্ম পরে থাকেন এরা।

৭. অনেকেই আছেন যারা স্বল্পভাষী। অনেকের সঙ্গে বেরিয়েও খুব একটা কথা বলেন না প্রয়োজন ছাড়া। নিঃসন্দেহে এরা মানসিকভাবে এরা ভীষণ দৃঢ়।

৮. বন্ধুবান্ধবদের মধ্যে কেউ আপনার প্রতি অতিরিক্ত যত্নশীল? আপনার ছোট-ছোট ভালোলাগা, খারাপলাগাগুলোর খবর রাখে? তাহলে জানবেন তিনি আপনাকে ভালোবাসে। এর অর্থ যে প্রেম, তা কিন্তু নয়। হয়তো বন্ধু হিসেবেই সে আপনাকে একটু বেশি ভালোবাসে। সকলের থেকে এগিয়ে আপনাকে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.