National Girlfriend Day 2026

আজ জাতীয় গার্লফ্রেন্ড দিবস, ভালোবাসা দীর্ঘজীবী করতে প্রেমিকার অভিমান ভাঙান এই উপায়ে

কীভাবে উদ্‌যাপন করবেন আজকের দিন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১, ২০২৬, ১৮:২৮

options
link
আজ জাতীয় গার্লফ্রেন্ড দিবস, ভালোবাসা দীর্ঘজীবী করতে প্রেমিকার অভিমান ভাঙান এই উপায়ে
১ আগস্ট বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে ‘জাতীয় গার্লফ্রেন্ড দিবস’।

উসখুস মন। সারা দিন বৃষ্টি। জানলার কাচে ঝুঁকে থাকে মেঘ। শ্রাবণের এমন মেঘলা দিনে প্রিয় ‘বান্ধবী’র কথা মনে পড়ছে বারবার? ফোন হাতে তুলেও পিছিয়ে আসছেন? নাকি একবার ফোন করাই যায় তাকে? এমন আলো-আঁধারি সংশয়ে চোখ পড়ল ক্যালেন্ডারের পাতায়। আজ ১লা আগস্ট! অদ্ভুত সমাপতন। গোটা বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে ‘জাতীয় গার্লফ্রেন্ড দিবস’। কিন্তু আজকের দিনটাই কেন? ভালোবাসা উদযাপনের আঙিনায় মনের মানুষ কীভাবে জায়গা করে নিল?

Advertisement
Why Is National Girlfriend Day Celebrated on August 1? History, Meaning & Celebration
ফাইল ছবি

নেপথ্যে কোন কাহিনি?
সে এক ভারি মিষ্টি ইতিহাস। এই উদযাপনের বয়স খুব বেশি নয়। একুশ শতকের সূচনাতেই এর সূত্রপাত। ২০০২ সালে লেখিকা ক্যাথলিন লাইং এবং এলিজাবেথ বাটারফিল্ড তাঁদের ‘গার্লফ্রেন্ডস গেটঅ্যাওয়ে’ বইটির প্রকাশ উপলক্ষে ১ আগস্ট দিনটিকে বিশেষ সম্মান জানানোর বার্তা দেন। পরবর্তীতে ২০০৪ সালে অ্যালিসা সাভারিনো হাইস্মিথ নারী-বন্ধুত্বের উদযাপনের মাধ্যম হিসেবে এই দিনটিকে বিশ্বমঞ্চে জনপ্রিয় করে তোলেন। দেখতে দেখতে তা আন্তর্জাতিক সীমানা পেরিয়ে মন জয় করে নেয় গোটা বিশ্বের।

Advertisement

শুধুই কি প্রেমের সম্পর্ক?
‘গার্লফ্রেন্ড’ শব্দটির ব্যাপ্তি কেবল প্রেমিকার মধ্যেই সীমাবদ্ধ নয়। নারী সঙ্গ সমৃদ্ধ করে একজন পুরুষকে। যে বান্ধবী কঠিন পরিস্থিতিতে হাতের মুঠো শক্ত করে ধরে থাকতে জানে, মধ্যরাতে বিরতিহীন গল্পে মনের ভার নামায়—তাঁর প্রতি ভালোবাসা জানানোর দিন এটি। মনস্তাত্ত্বিকদের মতে, জীবনের নানা ঘাত-প্রতিঘাতে এই প্রগাঢ় সমানুভূতি মানসিক সুস্থতার বড় রসদ। ইংরেজিতে বলা হয়, “A sweet friendship refreshes the soul.” আত্মাকে সতেজ রাখার এই শক্তি লুকিয়ে থাকে এমনই সম্পর্কের মাঝে।

Advertisement
National Girlfriend Day: Easy Ways to Impress Your Girlfriend & Celebrate Love
ফাইল ছবি

প্রেমিকার অভিমান ভাঙাবেন কীভাবে?

  • অহংকার ভুলে নিজের ভুল স্বীকার করুন এবং সত্যি অনুশোচনা নিয়ে ‘সরি’ বলুন।
  • কোনও অজুহাত না দিয়ে তাঁর কথা মন দিয়ে শুনুন এবং পূর্ণ মনোযোগ দিন।
  • তাঁর পছন্দের একগুচ্ছ ফুল বা ছোট কোনও উপহার দিয়ে ভালোবাসার সারপ্রাইজ দিন।
  • ডিজিটাল মেসেজের বদলে নিজের হাতে লেখা একটি মিষ্টি অনুভূতির চিঠি পাঠান।
  • আপনাদের সম্পর্কের পুরোনো সুন্দর কোনও স্মৃতি বা মিষ্টি ছবি শেয়ার করুন।
  • তাঁর প্রিয় কোনও খাবার নিজের হাতে বানিয়ে কিংবা অর্ডার করে খাওয়ান।
  • অহেতুক তর্ক না করে তাঁকে কিছুটা সময় দিন, যাতে অভিমান গলে চিনি হয়।

কীভাবে উদ্‌যাপন করবেন?
কোনও নির্দিষ্ট নিয়ম নেই। নিজের মতো করে দিনটি উদ্‌যাপন করুন। ভালোবাসার মানুষকে একটা ফোন করুন। মান-অভিমান কাটিয়ে উঠুন। কিংবা কোনও ক্যাফেতে গিয়ে মুখোমুখি বসুন। নদীর স্বচ্ছ ভাষার মতো ভালোবাসাকে উচ্চারণ করুন। সম্মান করুন আপনার প্রিয় বান্ধবীকে। সম্পর্কের সুন্দর মুহূর্তগুলো মনে মনে উদ্‌যাপন করুন।

National Girlfriend Day 2026: History, Significance & Best Ways to Celebrate
ফাইল ছবি

আজকের ব্যস্ত জীবনে এমন একটা দিন জীবনের চলার পথে বাড়তি অক্সিজেন জোগায় বইকি! তাই ‘বান্ধবী দিবস’ গালভরা কোনও দিন নয়, বরং বন্ধন উদযাপনের এ এক মায়াবী অনুঘটক।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.