সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধরা যাক অবসর সময়ে একঘরে আপনার মনের মানুষের সঙ্গে রয়েছেন। সে ঘরে আর কেউ নেই। একে অপরকে নিয়ে ব্যস্ত রয়েছেন আপনারা। কোনও স্বাভাবিক নারী ও পুরুষের মধ্যে শারীরিক সম্পর্ক যে তৈরি হবে, তা নতুন নয়। কিন্তু আপনার পুরুষসঙ্গী কী শুধুমাত্র শরীরী খেলাতেই মেতে উঠতে চান? নাকি আপনার থেকে অন্য কিছুও আশা করেন? বিশেষজ্ঞদের মতে, একজন পুরুষ তাঁর স্ত্রী কিংবা প্রেমিকার থেকে শুধু যৌনতা চান না। চান আরও অনেক কিছুই। তাতেই নাকি আরও গাঢ় হয় সম্পর্কের বুনন। কী বুঝতে পারছেন না তাই তো? চলুন তবে জেনে নেওয়া যাক, আপনার সঙ্গী যৌনতা ছাড়া আর কী কী চান।
Advertisement
- প্রশংসা পেতে কে না পছন্দ করেন! সকলেই ভালবাসে প্রশংসা। আপনার পুরুষসঙ্গীও কিন্তু ব্যতিক্রম নন। তিনিও তাই চান। তাই শারীরিক সম্পর্কের তুলনায় তিনি প্রশংসায় বেশি খুশি হন।
- সঙ্গী আপনার সবচেয়ে কাছের মানুষ। তাই বলে তাঁর সঙ্গে যা খুশি আচরণ করবেন না। প্রত্যেক সম্পর্কের মূল ভিত্তিই কিন্তু সম্মান। পুরুষসঙ্গীকে সম্মান করতে শিখুন। তাতে তিনি পজিটিভ এনার্জি পাবেন।
- দাম্পত্য হোক কিংবা প্রেমের সম্পর্ক ঝগড়াঝাটি হবেই। অনেকেই বলেন, ঝগড়াঝাটি হলে নাকি সম্পর্ক আরও শক্তপোক্ত হয়। তা বলে অতিরিক্ত কিছুই ভাল নয়। মনে রাখবেন, বেশি ঝগড়াঝাটি কিন্তু সম্পর্ককে আরও তিক্ত করে তোলে। তাই কোনও জটিলতার মুখোমুখি হলে ঝগড়াঝাটি নয়। পরিবর্তে শান্তভাবে বসে আলোচনা করুন। তাতেই মিটবে সমস্যা। আরও শক্তপোক্ত হবে সম্পর্ক।
- স্বামী বা প্রেমিককে পেয়ে যে আপনি গর্বিত, তা বলুন। মুখে না বলে হাবেভাবেও বোঝাতে পারেন আপনার মনের কথা। তাতে দেখবেন সঙ্গী ভীষণ খুশি হবেন। সম্পর্ক আরও উষ্ণ হয়ে উঠবে।
- সঙ্গী আপনার খুব কাছের। তাঁর সঙ্গে দিনের বেশিরভাগ সময় কাটে আপনার। সুখ দুঃখের সঙ্গী তিনি। তা সত্ত্বেও কোনও কিছুতে নিজের ভুল হলে স্বীকার করুন। প্রয়োজনে ধন্যবাদ দিন। তাতে সম্পর্ক অন্য মাত্রা পাবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
Advertisement
Advertisement
সর্বশেষ খবর
-
৭৭ দিন পর জেল থেকে ফিরেই হামলার মুখে তৃণমূল কাউন্সিলর! চাঞ্চল্য বারাসতে
-
পাক বর্বরতায় রক্তাক্ত বালোচিস্তান! ‘হিন্দুস্তান, আমাদের বাঁচান’, বুক ফাটা আর্তনাদ বালোচ কিশোরীর
-
কবে রাজ্যে ছাত্রভোট? বারাসত বিশ্ববিদ্যালয় সমাবর্তনে বড় ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী
-
আমেরিকা-ইরান সংঘাতে এবার অনমনীয় ‘বাহুবলী’র প্রবেশ! পেজেস্কিয়ানের বার্তায় চমক তেহরানের
-
এবার পানীয় জলের উৎসসন্ধানে ভারত-ফ্রান্স যৌথ মহাকাশ অভিযান, আকাশে উড়ে জল খুঁজবে ‘তৃষ্ণা’