Tripti Dimri

প্রেম ফিকে হলেও বন্ধুত্ব চির-অমলিন, সম্পর্কের নয়া রসায়ন বাতলালেন তৃপ্তি দিমরি

এক সাক্ষাৎকারে সম্পর্কে টিকে থাকার আসল রহস্য ফাঁস করেছেন তৃপ্তি। ‘ধড়ক ২’ খ্যাত অভিনেত্রী অকপট। তিনি মনে করেন, প্রেম ক্ষণস্থায়ী হতে পারে। কিন্তু পারস্পরিক শ্রদ্ধা আর বন্ধুত্ব চিরকাল থেকে যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৪, ২০২৬, ২০:০৬

options
link
প্রেম ফিকে হলেও বন্ধুত্ব চির-অমলিন, সম্পর্কের নয়া রসায়ন বাতলালেন তৃপ্তি দিমরি
সম্পর্কের চড়াই-উতরাইয়ে তৃপ্তির ভরসা শুধুই নিখাদ বন্ধুত্ব। ছবি: সংগৃহীত

বসন্তের বাতাস আজীবন একই গতিতে বয় না। প্রেমের প্রথম দিনগুলোর সেই চাতক পাখির মতো আকুলতা, আবেগ আর আনন্দ একটা সময়ের পর থিতু হয়। এক ছাদের তলায় থাকতে থাকতে চেনা মানুষটাকেও কেমন অচেনা মনে হতে শুরু করে। রূপোলি পর্দার ‘লাইলা’ তৃপ্তি দিমরিও ঠিক এই কথাই মনে করিয়ে দিলেন। তাঁর মতে, প্রেমের সম্পর্কে বন্ধুত্বের বাঁধনটা থাকা ভীষণ জরুরি। কারণ একটা সময়ের পর ভালোবাসার সেই তীব্র রং একটু হলেও ফিকে হয়ে আসতে পারে।

Advertisement
ফাইল ছবি

এক সাক্ষাৎকারে সম্পর্কে টিকে থাকার আসল রহস্য ফাঁস করেছেন তৃপ্তি (Tripti Dimri)। ‘ধড়ক ২’ খ্যাত অভিনেত্রী অকপট। তিনি মনে করেন, প্রেম ক্ষণস্থায়ী হতে পারে। কিন্তু পারস্পরিক শ্রদ্ধা আর বন্ধুত্ব চিরকাল থেকে যায়। জীবন তো আর সোজা লাইনে চলে না। তার চড়াই-উতরাই সামলাতে গেলে পাশে একজন ভালো বন্ধু দরকার। শুধু ভালো সময়ে হাত ধরে চলা নয়, খারাপ সময়েও সমানভাবে পাশে থাকাটাই আসল পরীক্ষা। তৃপ্তির আফসোস, আজকের দিনে এমন মনের মানুষ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Release date and casting of Dona Ganguly is confirmed for Sourav Ganguly biopic
ফাইল ছবি

একই সুরে সুর মিলিয়েছেন বলিউড ডিভা মাধুরী দীক্ষিতও। তৃপ্তির সঙ্গেই একটি ওটিটি ছবিতে দেখা যাবে তাঁকে। মাধুরীর মতে, একে অপরের সাফল্যে আনন্দ পাওয়া এবং ব্যর্থতায় ঢাল হয়ে দাঁড়ানোই একটি সুস্থ সম্পর্কের ভিত্তি। জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত একসঙ্গে পরিবার ও সন্তানদের আগলে রাখা। প্রেম যদি জাহাজের পাল হয়, তবে বন্ধুত্ব হল তার নোঙর। ঢেউয়ের ধাক্কায় পাল ছিঁড়লেও, নোঙর ঠিকই ধরে রাখে সম্পর্কের তরী।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.