সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিম করলে নাকি উত্তাল হয়ে ওঠে যৌনতা। আপনি যত ফিট, ততই বাড় বাড়ন্ত আপনার সেক্স ড্রাইভ। তবে প্রচুর টাকা খরচ করে জিমে না গিয়েও, বাড়িতেই কয়েকটি সহজ ব্য়ায়াম করলে যৌনতায় ঝড় তুলতে পারেন। কীভাবে? রইল টিপস।
প্ল্যাঙ্কস
প্রথমে উপুড় হয়ে শুয়ে হাতদুটো দুপাশে মেঝেতে পাশাপাশি রাখুন। এর পর হাতের উপর ভর দিয়ে পুশ-আপের ভঙ্গিতে উপরের দিকে শরীরটাকে টেনে তুলুন। পায়ের আঙুল মেঝেতে যেন ছুঁয়ে থাকে, পিঠ আর মাথা থাকবে একই লাইনে। শরীরটাকে উপরে তোলার সময় পুরো ওজনটা থাকবে বাহু আর পায়ের আঙুলের উপর। শ্বাস টেনে বন্ধ করে যতক্ষণ পারবেন এই অবস্থায় নিজেকে রাখুন, এর পর ধীরে ধীরে নিশ্বাস ছাড়ুন। অন্তত, পাঁচবার এটা করুন।

কেগলস
পেলভিক মাসলের জোর বাড়াতে এই ব্যায়ামের বিকল্প নেই। আমরা সবাই জানি অর্গাজমের সময় পেলভিক মাসল সংকুচিত হয়।পেলভিক মাসল যদি মজবুত হয় তা হলে অর্গাজ়মের সুখও কয়েকগুণ বেড়ে যেতে বাধ্য!

ইউরিনের বেগ সম্বরণ করার জন্য আপনি যে পেশিগুলো সংকুচিত করেন, সেটাই পেলভিক মাসল। ইউরিন বন্ধ করতে হলে যেভাবে পেশি সংকুচিত করেন, ঠিক সেভাবেই সংকুচিত করুন। কম করে পাঁচ সেকেন্ড ধরে রাখুন, তারপর ছেড়ে দিন। প্রায় পাঁচবার করুন এই ব্য়ায়াম।
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের