Jio-র দিওয়ালি বোনানজা, নামমাত্র মূল্যে আনলিমিটেড ডেটা

এত সস্তায় এত ডেটা! কত টাকা জানেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০১৭, ০৯:২৭

options
link
Jio-র দিওয়ালি বোনানজা, নামমাত্র মূল্যে আনলিমিটেড ডেটা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই দিওয়ালি। উৎসবের মরশুমে গ্রাহকদের খুশি করতে নয়া অফার আনল জিও। এবার ১৪৯ টাকার প্যাক রিচার্জ করলেই মিলবে আনলিমিটেড ডেটা।

Advertisement

[  এবার আনলিমিটেড ভয়েস কলে রাশ টানতে চলেছে Jio ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

১৪৯ টাকার এই প্ল্যান নতুন নয়। তবে এতদিন এই টাকায় ২ জিবি ডেটা পেতেন গ্রাহকরা। তার ভ্যালিডিটি ছিল ২৮ দিন। দিওয়ালি উপহার হিসেবে ডেটার পরিমাণ বাড়িয়ে দিল মুকেশ আম্বানির সংস্থা। এবার একই টাকায় আনলিমিটেড ডেটা পাবেন গ্রাহকরা। নির্ধারিত ২ জিবি ডেটা শেষ হওয়ার পরও চালানো যাবে নেট সার্ফিং। তবে সেক্ষেত্রে স্পিড একটু কমে হবে ৬৪ কেবিপিএস। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলেরও সুবিধা থাকবে।

Advertisement

উৎসবের দিনে গ্রাহকদের খুশি করতে একের পর এক অফার আনছে জিও। ওয়াইফাই ডিভাইসের ৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানের মেয়াদ বাড়ানো হয়েছে। এছাড়া ৩৯৯ টাকার প্ল্যানে জিও গ্রাহকরা ৮৪ জিবি ডেটা পাবেন ৮৪ দিনের জন্য। এই প্ল্যানে দিনপ্রতি ডেটা ব্যবহারের সর্বোচ্চ সীমা ১ জিবি। তবে তার পরেও কম স্পিডে ডেটা ব্যবহার করা যাবে। প্রায় সমস্ত প্ল্যানের ক্ষেত্রেই কিছু না কিছু বাড়তি সুবিধা দিচ্ছে জিও। তবে পাশাপাশি আনলিমিটেড ভয়েস কলের ক্ষেত্রে রাশ টানারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্ত গ্রাহকদের ক্ষেত্রে অবশ্য এ খাঁড়া নেমে আসবে না। তবে যাঁরা এই সুযোগের অপব্যবহার করছেন, প্রমোশনাল কল হিসেবে জিও-কে ব্যবহার করছেন তাঁদের চিহ্নিত করা হয়েছে। সেরকম মুষ্টিমেয় গ্রাহকদের ক্ষেত্রেই নিয়ন্ত্রণ করতে পারে সংস্থাটি।

[  উৎসবের মরশুমে ফের নয়া অফার নিয়ে হাজির Jio ]

জিও-র এই দিওয়ালি অফারকে টেক্কা দিতে ইতিমধ্যেই কোমর বেঁধে নেমেছে অন্যান্য টেলিকম সংস্থাগুলি। ফলে ফের স্বল্পমূল্যেই বেশি ডেটা পেতে চলেছেন গ্রাহকরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.