Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬
Hyderabad

এক ব্যক্তির সঙ্গে হোটেলে রাত কাটান! সকালে বন্ধুকে ভিডিও কল করে সেখানেই ‘আত্মহত্যা’ তরুণীর

২৬ বছরের বিবাহিত ওই তরুণী আলওয়ালের বাসিন্দা। তাঁর এক সন্তানও রয়েছে। পেশায় একটি রেস্তরাঁর কর্মী। তদন্তকারীরা জানিয়েছেন, বুধবার ভোর ৩টে নাগাদ এক পুরুষ সঙ্গীকে নিয়ে হোটেলে চেক-ইন করেন ওই তরুণী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩, ২০২৬, ১৭:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩, ২০২৬, ১৭:৩৮

options
link
এক ব্যক্তির সঙ্গে হোটেলে রাত কাটান! সকালে বন্ধুকে ভিডিও কল করে সেখানেই ‘আত্মহত্যা’ তরুণীর zoom
ছবি: সংগৃহীত।

হায়দরাবাদের হোটেলের ঘরে বন্ধুকে ভিডিও কল করে আত্মহত্যা করলেন এক তরুণী। শুক্রবার ভোরে এই ঘটনাটি ঘটেছে শহরের ল্যাঙ্গার হৌজ এলাকার একটি হোটেলে।

পুলিশ জানিয়েছে, ২৬ বছরের বিবাহিত ওই তরুণীর নাম রেনুকা। তিনি আলওয়ালের বাসিন্দা। তাঁর এক সন্তানও রয়েছে। পেশায় একটি রেস্তরাঁর কর্মী। তদন্তকারীরা জানিয়েছেন, বুধবার ভোর ৩টে নাগাদ এক পুরুষ সঙ্গীকে নিয়ে হোটেলে চেক-ইন করেন ওই তরুণী। পরদিন, অর্থাৎ বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ হোটেল ছাড়েন পুরুষবন্ধুটি। যদিও তরুণী হোটেলেই ছিলেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১১টা ৫৬ মিনিট নাগাদ হোটেল কর্তৃপক্ষের কাছে রাতের খাবার চান রেনুকা। এরপর ভিডিও করল করেন এক বন্ধুকে। তদন্তকারীদের দাবি, ভিডিও কলেই আত্মহত্যা করেছেন তরুণী। ল্যাঙ্গার হৌজের সাব-ইন্সপেক্টর সইদ মুনওয়ার আলি বলেন, “রাত প্রায় ১২টা ২৪ মিনিটে বন্ধু সত্যার সঙ্গে ভিডিও কলে থাকা অবস্থায় আত্মহত্যা করেন রেনুকা।”

হোটেল কর্তৃপক্ষই পুলিশ খবর দেয়। এরপর ঘটনাস্থলে পৌঁছে তরুণীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। যে ব্যক্তি তরুণীর সঙ্গে ছিলেন, তাঁকে জিজ্ঞসাবাদের পাশাপাশি তরুণীর মোবাইল ফোনের কল রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। ল্যাঙ্গার হৌজের সাব-ইন্সপেক্টর বলেন, “একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা সব দিক খতিয়ে দেখছি। তদন্ত শেষ হলেই তরুণীর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.