সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহ কয়েক বাদেই যাত্রা শুরু করবে জিও প্রাইম প্ল্যান৷ ঘটা করে সেই কথা জানিয়ে দিয়েছেন দাদা মুকেশ আম্বানি৷ এবার ভাই অনিল আম্বানির পালা৷ গ্রাহকদের জন্য হোলি স্পেশ্যাল অফার নিয়ে এসেছে অনিলের রিলায়েন্স কমিউনিকেশন৷
ছত্তিশগড়ে সিআরপিএফের ওপর মাওবাদীদের হামলা, মৃত অন্তত ১১ জওয়ান
নতুন এই অফারের নাম দেওয়া হয়েছে ‘জয় অফ হোলি’৷ যাতে নতুন 4G গ্রাহকদের মাত্র ৪৯ টাকার বিনিময়ে ১ জিবি ডেটা দেওয়া হচ্ছে৷ আর ১৪৯ টাকায় দেওয়া হবে ৩ জিবি 4G ডেটা৷ সঙ্গে বাড়তি পাওনা আনলিমিটেড ফ্রি লোকাল ও এসটিডি ভয়েস কল৷ ২৮ দিন পর্যন্ত এই সুবিধা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা৷
মোদি ম্যাজিকে ফিকে মহাজোট, উত্তরপ্রদেশে গেরুয়া ঝড়
শুধু 4G গ্রাহকদের জন্য নয়, রিলায়েন্সের হোলি স্পেশ্যাল অফার রয়েছে 2G এবং 3G গ্রাহকদের জন্যও৷ মাত্র ৯৯ টাকা দিয়ে রিচার্জ করলে মিলবে আনলিমিটেড ইন্টারনেটের সুবিধা৷ সঙ্গে বাড়তি পাওনা ২০ টাকার টক টাইম৷ 4G এখন দেশে রমরমিয়ে চলছে৷ তবে 3G ও 2G-র বাজার এখনও অনেকটা বিস্তৃতি৷ কারণ অনেকের কাছেই 4G-র উপযুক্ত হ্যান্ডসেট নেই৷ সেই কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন রিলায়েন্স কমিউনিকেশনের সিইও গুরদীপ সিং৷
বহুতল থেকে রং ছুড়লে হতে পারে হাজতবাসও
সর্বশেষ খবর
-
ভারতকে টপকে গেল বাংলাদেশ, কোন অঙ্কে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে টাইগাররা?
-
নীল ছবির দুনিয়ায় ‘বিপ্লব’, এপস্টেইনের দ্বারস্থ অ্যানথ্রপিক কর্তার স্ত্রী! যৌন অপরাধীর সঙ্গে নৈশভোজ
-
‘১৫ বছরের দুর্নীতির অভিশাপ…’, আশিসের মৃত্যুতে কালীঘাটকেই দায়ী ঋতব্রতর, কী বললেন অভিষেক?
-
‘ককরোচে’র ভয়! ক্ষমা চাইলেন বিক্ষোভকারী পড়ুয়াদের শাস্তির নিদান দেওয়া বার কাউন্সিলের প্রধান
-
এলাচের নামে ‘নিষিদ্ধ’ পান মশলার বিজ্ঞাপন! আইনি নোটিস শাহরুখ-অজয়-টাইগারকে