সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৬ সাল কি বিস্ফোরণের বছর হিসাবে চিহ্নিত হয়ে থাকবে? কারণ, প্রথমে স্যামসাং গ্যালাক্সি নোট ৭, আর এখন রিলায়েন্স জিও লাইফ ফোন ফেটে যাওয়ার অভিযোগ উঠল৷
সম্প্রতি তনবীর সাদিক নামের এক ব্যক্তি একটি পোড়া ‘লাইফ’ স্মার্টফোনের ছবি টুইট করেছেন৷ ওই টুইট ঘিরেই যাবতীয় বিতর্ক তৈরি হয়েছে৷ ছবিতে দেখা যাচ্ছে, ফোনের পিছন দিকটি, যেখানে লোগো-সহ ব্যাটারি লাগানো থাকে, সেটি বিস্ফোরণের জেরে পুড়ে গিয়েছে৷ তবে ব্যাটারি ফেটেই ফোনের এই হাল কি না, সে কথা স্পষ্ট করে জানা যায়নি৷ সেটি কোন মডেলের লাইফ স্মার্টফোন- তাও অজানা রয়ে গিয়েছে৷ রিলায়েন্স সূত্রে ওই ইউজারের অভিযোগ গৃহীত হয়েছে৷ এমন কেন ঘটল তার তদন্ত করে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে সংস্থা সূত্রে৷
My family had a narrow escape today after @reliancejio ‘s @Reliance_LYF phone exploded & burst into flames. pic.twitter.com/NggIGMc8Zw
Advertisement— Tanvir Sadiq (@tanvirsadiq) November 6, 2016
(বাজারে এল মাইক্রোম্যাক্সের Canvas Spark 4G)
রিলায়েন্স লাইফ স্মার্টফোন ব্র্যান্ডের এক মুখপাত্র জানিয়েছেন, তাদের প্রতিটি হ্যান্ডসেট তৈরি করে কোনও আন্তর্জাতিক মানের সংস্থা৷ একাধিক কোয়ালিটি কন্ট্রোল পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় প্রতিটি মডেলকে৷ তারপরেই ওই মডেলগুলি বিক্রির ছাড়পত্র মেলে৷ যদিও লাইফ স্মার্টফোনের বিরুদ্ধে এই অভিযোগ প্রথম নয়৷ চলতি বছরের সেপ্টেম্বরেও এক ফেসবুকে ইউজার ‘লাইফ ওয়াটার ১’ স্মার্টফোনে বিস্ফোরণের অভিযোগ তুলেছিলেন৷
(ভারতে আত্মপ্রকাশ করতে চলেছে LG V20)
সর্বশেষ খবর
-
হাসির আড়ালে লুকিয়ে রেখেছেন মানসিক চাপ, নেশা ছাড়ার যন্ত্রণা? কখন বুঝবেন সাহায্য দরকার
-
তুরস্ক হয়ে দুবাইয়ে ঘাঁটি টুলুর! বিদেশে বসেই ‘রিমোট কন্ট্রোলে’ চলছে ব্যবসা, পুলিশের হাতে বিস্ফোরক তথ্য
-
৫৭,০০০ কোটিতে বিক্রি হচ্ছে লিভারপুল! আমাজন-ফেসবুক প্রতিষ্ঠাতার সঙ্গে ক্রেতা এক ভারতীয়ও
-
হালিশহরের পর শ্যামবাজার, নেতাজিকে শ্রদ্ধাজ্ঞাপন সেরে ফেরার পথে মমতাকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান
-
REIT মানে নতুন প্রজন্মের বিনিয়োগ কৌশল, জেনে নিন খুঁটিনাটি