সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিজিটাল লেনদেনে স্বনির্ভর হচ্ছে গোটা দেশ৷ নোট বাতিলের পর থেকেই এ ব্যাপারে জোর দিয়েছে কেন্দ্র৷ সে কারণেই এই মুহূর্তে গোটা দেশে মোবাইল পেমেন্ট ওয়ালেটের জনপ্রিয়তা তুঙ্গে৷ আর তাই এবার নয়া পদক্ষেপ স্যামসংয়ের৷ চলতি বছরের প্রথম ভাগেই দেশে লঞ্চ হতে চলেছে ‘স্যামসং পে’৷
অ্যান্ড্রয়েড স্মার্টফোনকে সুরক্ষিত রাখার ১০টি আধুনিক টিপস
এ বছরই ভারতে মোবাইল পেমেন্ট ওয়ালেট লঞ্চ করার কথা ছিল অ্যাপলের৷ তবে তার আগেই এদিকে নজর দিয়েছে দক্ষিণ কোরিয়ার সংস্থাটি৷ গতবছরের শেষের দিকে দেশে এ সার্ভিস চালু করা নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নীরিক্ষা চালিয়েছে সংস্থাটি৷ এ সপ্তাহের গোড়ার দিকে গ্যালাক্সি নোট ৫-এ একটি আপডেট এনেছে স্যামসং৷ সেখানে যোগ করা হয়েছে ‘স্যামসং পে’ অ্যাপটি৷ এই অ্যাপের মাধ্যমেই ‘ম্যাগনেটিক সিকিওর ট্রান্সমিশন’ সম্ভব৷ অর্থাৎ সরাসরি মোবাইল থেকে পেমেন্ট টার্মিনালের কার্ড রিডারের সঙ্গে সংযোগ রাখা যাবে৷
পাঠ্যবই থেকে এবার বাদ পড়লেন রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র!
নয়া এই পেমেন্ট অ্যাপ অনেকটাই নিরাপদ হবে বিশেষজ্ঞদের ধারণা৷ কেননা স্যামসং ব্যবহারকারীদের মধ্যেই তা সীমাবদ্ধ থাকবে৷ ফলে লেনদেনের ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা থাকবে৷ এই মুহূর্তে পেটিএম, মোবিকুইকের মতো পেমেন্ট ওয়ালেটের জনপ্রিয়তা তুঙ্গে৷ স্যামসংয়ের এই নিজস্ব অ্যাপে থার্ড পার্টি অ্যাপ ব্যবহারের প্রবণতায় অনেকটাই ভাটা পড়বে বলে মনে করা হচ্ছে৷
সর্বশেষ খবর
-
ন’মাস ধরে যৌন নিগ্রহের শিকার! নাবালিকার সন্তান প্রসবের পর কু-কীর্তি ফাঁস, এন্টালিতে গ্রেপ্তার যুবক
-
দার্জিলিঙে রোপওয়ে করবে আদানিরা! শুভেন্দু সরকারের উদ্যোগে বঙ্গ পর্যটনে নতুন দিগন্ত
-
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, অপসারণের দাবিতে এবার সংসদের দু’কক্ষেই ইমপিচমেন্ট প্রস্তাব!
-
দুধের তৈরি না হলে বলা যাবে না ‘পনির’, ভেজালের রমরমা রুখতে কড়া নিয়মের পথে কেন্দ্র
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র