সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মশাবাহী রোগ নিয়ে কার্যত নাজেহাল গোটা বিশ্ব৷ ম্যালেরিয়ার প্রকোপ খানিক কমলেও এখন ডেঙ্গু আর চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে৷
মশা মারার ধূপ বা ফুল স্লিভ জামা কিছুতেই যখন রেহাই মিলছে না তখন সিঙ্গাপুরে তৈরি হল অভিনব জুয়েলারি, যা পরলেই নাকি মশা আপনার থেকে দূরে থাকবে৷ এমনটাই দাবি সিঙ্গাপুরের ওই সংস্থার৷
ব্রেসলেট থেকে নেকলেস, সবই পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরে৷ আর মশাবাহী রোগ থেকে বাঁচতে নিজেদের গয়নার বাক্সে নতুন অভিনব জুয়েলারির সম্ভার তৈরি করতে ব্যস্ত সিঙ্গাপুরের বাসিন্দারা৷
কিন্তু কী থাকবে এই গয়নায়?
সংস্থা জানিয়েছে, এই জুয়েলারিগুলিতে থাকবে সিট্রোনেলা৷ মানুষের শরীরের জন্য হানিকারক নয় সিট্রোনেলা৷ তাই এই জুয়েলারিগুলির নকশায় ব্যবহার করা হয়েছে এই পদার্থ৷ এমনকি ফুড়িয়ে গেলে ফের রি-ফিল করা যাবে ভারতীয় মুদ্রায় মাত্র ২৪০ টাকায়৷ আর এই অভিনব গয়নার মূল্য ভারতীয় মুদ্রায় ২,৩৪৬টাকা থেকে ৩,১৭৭টাকা৷
সিঙ্গাপুরের এই সংস্থা আশাবাদী, এই মশা থেকে বাঁচার নতুন উপায় খুব শীঘ্রই বাজার মাত করবে৷
সর্বশেষ খবর
-
মুম্বইয়ে গণেশ চতুর্থীর শোভাযাত্রায় ভয়ঙ্কর বিপর্যয়! মূর্তি মাথায় পড়ে মৃত্যু ২ জনের, আহত কমপক্ষে ৫
-
ডুরান্ড ফাইনালে মাঠে মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী! আরও বাড়ল ডার্বির জৌলুস
-
ছাব্বিশ হাজার চাকরি বাতিল: যোগ্যদের মেয়াদ বৃদ্ধিতে সুপ্রিম কোর্টে এসএসসি ও পর্ষদ
-
ছেলেদের গালিগালাজে আপত্তি নেই, মেয়েরা বললেই সমস্যা কেন? মোদিকে প্রশ্ন রাহুলের, সঙ্গী বিতর্ক
-
‘লক্ষ্মীর ভাণ্ডারে’র দুর্নীতির ছায়া মহারাষ্ট্রে! ‘লড়কি বহিন’ প্রকল্পে অযোগ্যদের অ্যাকাউন্টে ৯ হাজার ৬০৫ কোটি