সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক বাজারে আসতে পারে সোনির দুটি নয়া স্মার্টফোন Sony Xperia X Compact ও Xperia XZ৷ শনিবার টুইটারে মডেল দুটির ছবি ও স্পেসিফিকেশন ফাঁস হয়ে গেল৷
সোনি তাদের ফ্ল্যাগশিপ ‘Z’ সিরিজের স্মার্টফোনগুলির উৎপাদন বন্ধ করে বাজারে নিয়ে এসেছিল নয়া ‘X’ সিরিজ৷ জল্পনা সত্যি হলে সেই সিরিজেরই নতুন প্রোডাক্ট Sony Xperia X Compact হ্যান্ডসেটে থাকবে ৪.৬ ইঞ্চির স্ক্রিন৷ স্ন্যাপড্রাগন ৮২০ এসওসি প্রসেসরের সঙ্গে ক্লাব্ড ৩ বা ৪ জিবি র্যাম৷ থাকবে ২৭০০ এমএএইচ ব্যাটারি৷ আসন্ন ২ সেপ্টেম্বর থেকে বার্লিনে শুরু হতে চলা আইএফএ ২০১৬ অনুষ্ঠানে নয়া মডেল দু’টি সর্বসমক্ষে আনা হবে৷
Sony Xperia X Compact pic.twitter.com/q2GKddYUqh
Advertisement— Evan Blass (@evleaks) August 25, 2016
Xperia XZ অ্যান্ড্রয়েড স্মার্টফোনের স্ক্রিন ৫.২ ইঞ্চির হতে পারে বলে খবর TechTastic ওয়েবসাইটের৷ তবে এর র্যাম হবে ৪ জিবি, ক্যামেরাও দুর্দান্ত! সোনির ২৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা থাকবে বলে ইঙ্গিত দিয়েছে ওয়েবসাইটটি৷ ফ্রন্টে অটো-ফোকাস সমৃদ্ধ ১৩ মেগাপিক্সেল৷

শোনা যাচ্ছে, ওই অনুষ্ঠানেই সোনি Xperia XR স্মার্টফোনও জনসমক্ষে আনতে পারে৷ এই হ্যান্ডসেটের ডিসপ্লে বেশ বড়, ৫.১ ইঞ্চির হতে পারে সূত্রের খবর৷ এতেও থাকবে স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসর৷ রিয়ার ক্যামেরার জন্য ডুয়াল এলইডি ফ্ল্যাশ থাকতে পারে৷

সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!