সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কমবেশি সকলেই এখন ট্রু কলার (Truecaller) ব্যবহার করেন। তার কারণ, ফোনে এই অ্যাপটি থাকলে অচেনা নম্বর থেকে ফোন এলেও সহজেই বোঝা যায় ওপ্রান্তে কে রয়েছেন। কিন্তু ট্রু কলার ব্যবহার করলেও অনেকেই জানেন না অ্যাপের আরও বিশেষ আটটি ফিচার। আসুন জেনে নেওয়া যাক।
১. স্মার্ট এসএমএস: স্প্যামের ভিড়ে অধিকাংশ ক্ষেত্রেই হারিয়ে যায় গুরুত্বপূর্ণ মেসেজ। কিন্তু ট্রু কলারে রয়েছে বিশেষ ব্যবস্থা। যেখানে আলাদা ক্যাটাগরি অনুযায়ী সমস্ত মেসেজ দেখায়। ফলে প্রয়োজনীয় মেসেজ হারানো বা নজর এড়ানোর সম্ভাবনা খুবই কম।
২. গুরুত্বপূর্ণ মেসেজ: ট্রু কলারে রয়েছে ফ্ল্যাশ মেসেজ অপশন। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ মেসেজ ভেসে ওঠে স্ক্রিনের উপর।
[আরও পড়ুন: থানার ফেসবুক পেজে আপলোড হয়ে গেল একগুচ্ছ পর্ন ছবি! তার পর…]
৩. এডিট সেন্ট চ্যাট মেসেজ: অনেক ক্ষেত্রেই ‘অটো কারেক্ট’ -এর কারণে মেসেজে এক কথা লিখতে গিয়ে হয়ে যায় অন্য কিছু। ট্রু কলার থেকে মেসেজ করলে ভুল হলে কোনও সমস্যা নেই। রয়েছে এডিটের অপশনও।
৪. বড় ফাইল শেয়ার: ট্রু কলারে রয়েছে ১০০ এমবি পর্যন্ত ফাইল শেয়ারের অপশন।
৫. পাসওয়ার্ড প্রটেক্ট মেসেজ: ট্রু কলারে রয়েছে মেসেজ পাসওয়ার্ড দিয়ে লক করার ব্যবস্থা।
৬. কল রিসন: ট্রু কলারে রয়েছে ‘কল রিসন’ ফিচার। এর মাধ্যমে ফোন করার কারণ জানাতে পারেন ব্যবহারকারী। সেক্ষেত্রে ডিসপ্লেতে ভেসে উঠবে ফোন করার কারণ।
[আরও পড়ুন: বিপদে পড়তে পারেন! স্যামসাংয়ের পর এবার এই স্মার্টফোন ইউজারদেরও সতর্ক করল কেন্দ্র]
৭. স্প্যাম ব্লকিং: এই অ্যাপে রয়েছে স্প্যাম ব্লকিং ফিচার। যা নিজে থেকে স্প্যাম কলকে চিহ্নিত করে তা ব্লক করে দিতে পারে।
৮. স্মার্ট রিমাইন্ডার: ট্রু কলারের রিমাইন্ডার ফিচার আপনাকে মনে করিয়ে দিতে পারে বিল পেমেন্ট-সহ একাধিক বিষয়। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সর্বশেষ খবর
-
গলছে অন্দরের বরফ! রাস্তার নাম বদল, মূর্তি ভাঙা ইস্যুতে একসঙ্গে আন্দোলনের পরিকল্পনা বামফ্রন্টের
-
দুই সন্তানের বাবার সঙ্গে প্রেম, বচসার জেরে বিধবা প্রেমিকাকে কোপাল যুবক! উলুবেড়িয়ায় হুলস্থুল
-
‘SIR সম্পূর্ণ বেআইনি’, এবার জ্ঞানেশের বিরুদ্ধে একজোট হওয়ার ডাক মোদির প্রাক্তন মন্ত্রীর
-
৬ মাসের মধ্যে মিটবে দাবি! মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সল্টলেকে অবস্থান প্রত্যাহার আইসিটি শিক্ষকদের
-
চায়ের সঙ্গে ‘টা’ না হলে পুজোর আড্ডা জমে? রইল চিকেনের রকমারি স্ন্যাকসের রেসিপি