জেলার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে মোবাইল অ্যাপ ‘পেস’ তথা পুলিশ অ্যাসিস্টেন্স ইন কেরিয়ার অ্যান্ড এমপ্লয়মেন্ট এনহেন্সমেন্ট চালু করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। যেখানে জেলার মধ্যে থাকা বিভিন্ন শিল্প সংস্থা, তাঁদের শূন্যপদ, যোগ্যতা থেকে শুরু করে বেতনক্রম সবকিছুই জানা যাবে। সেখান থেকেই কর্মপ্রার্থীরা তাদের পছন্দের পদে আবেদন করতে পারবেন। অর্থাৎ চাকরী প্রার্থীদের হাতের মুঠোয় যাবতীয় তথ্য তুলে ধরবে এই অ্যাপ।
আরও পড়ুন:
তৃণমূল জমানায় বারবার নতুন প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। কারণ, কর্মসংস্থান হয়নি। শিক্ষিত হাজার হাজার যুবক-যুবতী বেকার। চাকরির নিয়োগ পত্রের বদলে তৃণমূল সরকার তাঁদের হাতে তুলে দিয়েছিল ভাতা! তবে রাজ্যে ক্ষমতায় আসার পরই কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। সেই লক্ষ্য কাজ শুরুও হয়েছে। এরই মাঝে চালু হল এই বিশেষ অ্যাপ।
এপ্রসঙ্গে, জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা সোমবার এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমেই এই অ্যাপ চালু করা হচ্ছে। জেলার শিল্পসংস্থাগুলোকে জানানো হয়েছে যে তাঁরা যেন ৮০ থেকে ৯০ শতাংশ শূন্যপদ জেলার যুবক যুবতীদের মধ্যে থেকে পূরণ করেন। ৩০ শতাংশ মহিলাকর্মী নিয়োগেরও পরামর্শ দেওয়া হয়েছে। এক বছরের মধ্যে এক থেকে দেড় হাজার কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার চেষ্টা চলছে। এখন ওই অ্যাপ আবেদন করা যাবে। তারপর আগষ্ট মাসের ১০ তারিখের মধ্যে ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা হবে। স্বাধীনতা দিবসের প্রাক্কালেই যাতে যোগ্য চাকরীপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া যায়, সেই চেষ্টাই চলছে।
সর্বশেষ খবর
-
সস্তা জনপ্রিয়তার লোভ! মহাত্মা গান্ধীকে নিয়ে ‘আপত্তিকর’ ভিডিও, শ্রীঘরে ইনফ্লুয়েন্সার তরুণী
-
‘বলিউডের দেশাত্মবোধক ছবি নিয়ে উচ্চবাচ্য নেই, অথচ পাকিস্তানি শিল্পীকে তোল্লাই’, দিলজিৎকে খোঁচা মিকার
-
‘হিরো’ মচ্ছরকে কুর্নিশ, ‘বাংলা থেকেও তৈরি হবে রাষ্ট্রবাদী পাইলট’, বললেন শুভেন্দু
-
প্রেমিকার সঙ্গে মোমো ডেট! হাতেনাতে ধরতে সটান স্বামীর গাড়ির বনেটে স্ত্রী, তারপর যা হল…
-
ভারতের সঙ্গে ব্রাজিলের নির্বাচন গুলিয়ে ফেললেন ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টের ‘ভীমরতি’তে হাসির রোল