Amazon Great Freedom Sale 2026

জলের দরে মিলবে ফোন! স্বাধীনতা দিবস উপলক্ষে আকর্ষণীয় অফার নিয়ে হাজির আমাজন

কবে থেকে শুরু হচ্ছে 'আমাজন গ্রেট ফ্রিডম সেল ২০২৬'?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৬, ২০২৬, ১৪:১৬

options
link
জলের দরে মিলবে ফোন! স্বাধীনতা দিবস উপলক্ষে আকর্ষণীয় অফার নিয়ে হাজির আমাজন
স্বাধীনতা দিবস উপলক্ষে আমাজনে আকর্ষণীয় অফার

প্রতিবছরই স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অফার দেয় ই-কমার্স প্ল্যাটফর্মগুলো। ফলে কারও কিছু কেনাকাটার প্ল্যান থাকলে এই সময়টার জন্যই অপেক্ষা থাকে। কারণ, অনেকটা ছাড় মেলে। স্বাভাবিকভাবেই এবছরও কবে অফার শুরু হবে তা নিয়ে চর্চা চলছিল। অবশেষে জানা গেল দিনক্ষণ। আগামিকাল অর্থাৎ ৭ তারিখ থেকে শুরু হচ্ছে আমাজন গ্রেট ফ্রিডম সেল ২০২৬ (Amazon Great Freedom Sale 2026)। অনেকটা সস্তায় পাবেন ফোন-সহ বিভিন্ন গেজেটস।

Advertisement

জানা গিয়েছে, ফ্লিপকার্টের এই প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানটি একাধিক ফ্ল্যাগশিপ এবং আপার মিড-রেঞ্জ স্মার্টফোনের উপর অফার দিচ্ছে। ওয়ানপ্লাস ১৫, যার দাম ৮৯,৯৯৯ টাকা। সেলে তা পাবেন ৮১,৯৯৯ টাকায়। আরেকটি বড় আকর্ষণ হল স্যামসাং গ্যালাক্সি এস ২৫ আল্ট্রা। প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ক্যাটাগরির এই ফোনটির সাধারণ দাম সাধারণত ১ লাখ টাকার অনেক বেশি হলেও, সেলে এটি মিলবে ৮৫,৯৯৯ টাকারও কমে! এছাড়াও অন্যান্য ব্র্যান্ডের ফোনও মিলবে দুর্দান্ত অফার। এখানেই শেষ নয়, পেমেন্টের ক্ষেত্রেও বাড়তি সুবিধা দিচ্ছে। নির্দিষ্ট কয়েকটি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড বা ইএমআই লেনদেনে পেয়ে যেতে পারেন ১০ শতাংশ ছাড়।

Advertisement

 

Advertisement

জানা গিয়েছে, আমাজন পে ইউপিআই ব্যবহারকারীরা কেনাকাটায় ১৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। Amazon Pay, ICICI Bank ক্রেডিট কার্ডধারীরা নির্দিষ্ট কেনাকাটায় ৫ শতাংশ আনলিমিটেড ক্যাশব্যাক সুবিধা পাবেন। সংস্থার তরফে জানানো হয়েছে, ৭ তারিখ থেকে শুরু হবে এই সেল। তবে প্রাইম কাস্টমাররা ৬ আগস্ট থেকেই এতে অংশগ্রহণের সুযোগ পাবেন। তবে অফার কতদিন চলবে, তা এখনও জানা যায়নি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.