Ambulance App

অ্যাপেই মিলবে অ্যাম্বুল্যান্স, বুকিংয়ের আগেই দেখতে পাবেন ভাড়া! রোগীস্বার্থে বিশেষ পরিকল্পনা রাজ্যের

কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?

রূপায়ণ গঙ্গোপাধ্যায়
রূপায়ণ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: জুলাই ২০, ২০২৬, ১৫:৫৩

options
link
অ্যাপেই মিলবে অ্যাম্বুল্যান্স, বুকিংয়ের আগেই দেখতে পাবেন ভাড়া! রোগীস্বার্থে বিশেষ পরিকল্পনা রাজ্যের
অ্যাপেই মিলবে অ্যাম্বুল্যান্স, বুকিংয়ের আগেই দেখতে পাবেন ভাড়া! রোগীস্বার্থে বিশেষ পরিকল্পনা রাজ্যের

পালাবদলের পরই রোগীস্বার্থের কথা মাথায় রেখে স্বাস্থ্য পরিষেবা নিয়ে একাধিক পদক্ষেপ করেছে বিজেপি সরকার। এবার অ্যাম্বুল্যান্সের জন্য বিশেষ অ্য়াপ আনা হবে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। ওই অ্যাপেই যে কেউ দেখতে পারবেন কটি অ্যাম্বুল্যান্স ফাঁকা রয়েছে, কোন হাসপাতালে যেতে কত খরচ-সহ যাবতীয় তথ্য। ঠিক ক্যাব-বাইক বুকিং অ্যাপের ধাঁচেই তৈরি করা হবে এই ‘অ্যাম্বুল্যান্স অ্যাপ’। 

Advertisement

সোমবার বাদল অধিবেশনের প্রথম দিনে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ও চিকিৎসার পরিকাঠামোকে নতুন রূপ দিতে বিধানসভায় একগুচ্ছ পরিকল্পনা পেশ করেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। কয়েক কোটি টাকা খরচ করে রাজ্যকে বিশ্বমানের চিকিৎসা পর্যটন কেন্দ্র গড়ে তোলার বার্তা দেন তিনি। সেখানেই অ্যাম্বুল্যান্স অ্যাপের কথা উল্লেখ করেন তিনি। অ্যাম্বুল্যান্সে দালালরাজের অভিযোগ দীর্ঘদিনের। সেই সমস্যা সমাধানেই অ্যাপ ভিত্তিক পরিষেবা চালুর ভাবনা বলে জানা গিয়েছে। নদীমাতৃক সুন্দরবনের জন্য থাকবে ৬টি ওয়াটার অ্যাম্বুল্যান্স ও ২টি ভাসমান মোবাইল মেডিকেল ইউনিট। 

Advertisement

শারদ্বত মুখোপাধ্যায় বলেন, “ত্রিস্তরীয় অ্যাম্বুল্যান্স হবে। একটি নরমাল, একটি মিডিয়াম, একটি আইসিইউ। প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করলে জীবন অনেক সহজ হয়ে যায়। এই অ্যাম্বুল্যান্সে জিপিএস ট্র্যাকার থাকবে, ফলে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কোনও কারণ নেই। সরাসরি রোগীর সঙ্গে যোগাযোগ হবে অ্যাম্বুল্যান্সের। মনিটর করবে সরকার। ফলে দালালের কোনও বিষয় নেই।” কতদিনে চালু হবে এই অ্যাপ? স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, মাস ছয়েকের মধ্যেই চালু হবে পরিষেবা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.