কথায় বলে, শখের দাম লাখ টাকা! অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রেই শখের জিনিস ভীষণ দামী হয়, যা নাগালের বাইরে। গেজেটপ্রেমীদের কাছে একটা শখের জিনিস হল অ্যাপেলের প্রোডাক্ট। তা ফোন হোক, ল্যাপটপ হোক বা অন্য কিছু। এখানে সমস্যা একটাই। তা হল, দাম। আইফোন এখন হাতে হাতে তা ঠিকই, তবে অ্যাপেলের যে কোনও প্রোডাক্টের দাম কিন্তু এখনও মধ্যবিত্তের সাধ্যের বাইরে। এই সমস্যা এবার সমাধানের ভাবনাচিন্তা শুরু করেছে সংস্থা।
আরও পড়ুন:
ব্যাপারটা ঠিক কী? জানা গিয়েছে, আপগ্রেড কর্মসূচি করবে অ্যাপেল। আগামী ২৮ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রে ‘আপগ্রেড’ (Upgrade) কর্মসূচি শুরু করার পরিকল্পনা রয়েছে সংস্থার। এখানে লিজে দেওয়া হবে বিভিন্ন ডিভাইস। গ্রাহকরা অনলাইনে অথবা দেশের যেকোনও অ্যাপেল স্টোরে গিয়ে এর জন্য নিজের নাম এনলিস্টেড করতে পারবেন। এতে থাকছে ইএমআই অপশন। এই ব্যবস্থার সব থেকে বড় সুবিধা হল, এতে আপনাকে এককালীন বড় কোনও অর্থ খরচ করতে হবে না। গাড়ির লিজ বা ভাড়ার চুক্তির মতোই আপনি নিয়মিত কিস্তিতে অর্থ দিতে পারবেন। লিজের মেয়াদ শেষ হলে চাইলে ডিভাইসটি ফেরত দিতে পারবেন। চাইলে কিনতেও পারেন। এছাড়া লেটেস্ট মডেলের সঙ্গে বদলে নেওয়ার সুযোগ থাকবে আপনার হাতে।
কোন ডিভাইস কতদিনের লিজে পাবেন?
আইফোন- ২৪ মাস
অ্যাপল ওয়াচ- ২৪ মাস
ম্যাক- ৩৬ মাস
আইপ্যাড- ৩৬ মাস
আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, এই কর্মসূচির আওতায় মাসিক কিস্তির পরিমাণ অ্যাপলের বর্তমান কিস্তির প্ল্যানের তুলনায় কম হবে। নিশ্চয়ই ভাবছেন ভারতে এই সুবিধা মিলবে কবে? তা এখনও অজানা।
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ