সময় যত এগোচ্ছে প্রযুক্তি নির্ভরতা বাড়ছে। এখন আর লাইন দিয়ে লোকাল ট্রেনের টিকিটও কাটেন না বেশিরভাগই। তবে যারা স্মার্টফোনে সরগর নন, অর্থাৎ মূলত প্রবীণদের একটু সমস্যা হয়ই। তাঁদের এখনও লাইনে দাঁড়িয়েই টিকিট কাটতে হয়। কারণ, এতদিন স্রেফ যাত্রীই নিজের ফোনে টিকিট কাটতে পারতেন। যাত্রীদের সমস্যার কথা মাথায় রেখে এবার দৈনিক টিকিট ও মান্থলি বুকিংয়ের ক্ষেত্রে বড় বদল আনল রেল।
আরও পড়ুন:
রেলওয়ান অ্যাপটি খুলে চলে যান ‘আনরিসার্ভড’ অপশনে। সেখানে দৈনিক না সেশন টিকিট কাটবেন তা বেছে নিন। এর নিচেই পাবেন, সেলফ ও আদার্স অপশন। সেখানে বেছে নিন আদার্স। এরপর কোথা থেকে কতদূর পর্যন্ত বুক করবেন তা লিখুন। এরপর প্যাসেঞ্জারের নথি দিন। সব শেষে পেমেন্ট করলেই কেল্লাফতে।
একটা সময় ছিল যখন প্রত্যেকেই কাউন্টারে দাঁড়িয়ে লোকাল ট্রেনের টিকিট কাটতেন। কিন্তু গত কয়েকবছরে সেই ছবিটা বদলে গিয়েছে। দীর্ঘদিন ধরেই অনলাইনেই লোকাল ট্রেনের টিকিটও কাটা যায়। সম্প্রতি রেলের তরফে লঞ্চ করা হয়েছে রেলওয়ান অ্যাপ। যেখানে একসঙ্গে অনেকরকম পরিষেবা পাওয়া যায়। তবে যিনি সফর করবেন তিনি নিজের ফোনে থাকা অ্যাপ থেকে টিকিট কাটলে তবেই তা গ্রাহ্য হত। কিন্তু অন্যকারও জন্য টিকিট কাটার সুযোগ ছিল না। ফলে প্রবীণদের সমস্যায় পড়তেই হত।
সেই কথা মাথায় রেখে এবার অন্যের জন্য দৈনিক টিকিট ও মান্থলি কাটার অপশন দিচ্ছে রেলওয়ান (RailOne App)। গত ৯ সেপ্টেম্বর থেকে অ্যাপে জুড়েছে নতুন ফিচার। নিশ্চয় ভাবছেন কীভাবে করবেন? রেলওয়ান অ্যাপটি খুলে চলে যান ‘আনরিসার্ভড’ অপশনে। সেখানে দৈনিক না সেশন টিকিট কাটবেন তা বেছে নিন। এর নিচেই পাবেন, সেলফ ও আদার্স অপশন। সেখানে বেছে নিন আদার্স। এরপর কোথা থেকে কতদূর পর্যন্ত বুক করবেন তা লিখুন। এরপর প্যাসেঞ্জারের নথি দিন। সব শেষে পেমেন্ট করলেই কেল্লাফতে। তবে হ্যাঁ, একজন সর্বোচ্চ ৫ জনের জন্য টিকিট বুক করতে পারবেন। মান্থলির ক্ষেত্রে যদি অন্যের জন্য কাটেন তা কার্যকর হবে পরের দিন থেকে।
সর্বশেষ খবর
-
ক্যানসারজয়ী দত্তককন্যার প্রথম সিনেমা, ‘নিজের লড়াই ভুলে যেও না মা’, আবেগঘন বিবেক ওবেরয়
-
শিল্পবার্তা নিয়ে শুভেন্দুর মুখে বুদ্ধদেবের প্রশংসা, তুলোধোনা মমতাকে
-
‘৩ মাস পেরিয়ে গিয়েছে’, এনসিপিআই সাংসদদের পদ নিয়ে দ্রুত সিদ্ধান্ত চায় সুপ্রিম কোর্ট
-
জাহাজ লক্ষ্য করে ধেয়ে এল টর্পেডো! হরমুজের কাছে ফের মৃত্যু ভারতীয় নাবিকের
-
ড্রাগন-হাতির ট্যাঙ্গো চাইছে বেজিং! সীমান্ত বিতর্কের মাঝেই কলকাতায় চিনা দূতের মুখে মৈত্রীর বার্তা